রাতভর অভিযান! হদিশ বেআইনি অস্ত্র কারখানার, গ্ৰেফতার ২ - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 29 April 2023

রাতভর অভিযান! হদিশ বেআইনি অস্ত্র কারখানার, গ্ৰেফতার ২


রাতভর অভিযান! হদিশ বেআইনি অস্ত্র কারখানার, গ্ৰেফতার ২



নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চায়েত নির্বাচনের আগেই বেআইনি অস্ত্র কারখানার হদিশ। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তিতে হদিশ মেলে এই অস্ত্র কারখানার। উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র। ঘটনায় গ্ৰেফতার করা হয়েছে ২ জনকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বাড়ির আড়ালেই চলছিল এই অস্ত্র কারখানা। বাড়ির মালিক মোতালেব পুরকাইত ও তার সাগরেদ জয়নাল মোল্লাকে গ্ৰেফতার করেছে পুলিশ। 


সাংবাদিক সম্মেলনে বারুইপুর জেলা পুলিশ সুপার জানান, কয়েকদিন ধরেই এই অস্ত্র কারখানা সম্পর্কে খবর আসছিল। তিনি বলেন, 'আমরা বেশ কিছুদিন ধরেই খবর পাচ্ছিলাম বাসন্তির রামচন্দ্রখালিতে গ্রাম পঞ্চায়েতে মোতালেব পুরকাইত, যে আগেও ২০১৯-এ একটা অস্ত্র কারখানা চালানোর জন্য গ্ৰেফতার হয়েছিল, আবার নতুন করে অস্ত্র কারবারির উদ্যোগ নিয়েছে। এই তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ৮.৪৫ নাগাদ বাসন্তি থানার পুলিশ দল ও স্পেশাল অপারেশন গ্ৰুপ যৌথ অভিযান চালায়।‌ 


তিনি জানান, সাব ইন্সপেক্টর লক্ষ্মীকান্ত বিশ্বাস ও সাব ইন্সপেক্টর সোমনাথ, বাসন্তি থানার নেতৃত্বে এই অভিযান চালানো হয়। মোতালেবের বাড়ি ছোট কলাহাজরা তেঁতুলতলায়। তার বাড়ি থেকে ৭ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। এছাড়াও উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র তৈরির অনেক যন্ত্রপাতি। সেগুলো সব বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সুপার বলেন, 'এছাড়াও তার বাড়ি থেকে অন্য এক লোক জয়নাল মোল্লা (২৭), তাকেও গ্ৰেফতার করা হয়েছে। সেও এই কাজের সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন তিনি।


তিনি আরও জানান, মোতালেবের বাড়িতেই চলছিল এই অস্ত্র তৈরির কারখানা। এর আগেও এই কারণেই তাকে গ্রেফতার করা হয়েছিল।‌ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, এই অস্ত্র তৈরির পেছনে কী উদ্দেশ্য ছিল। এছাড়াও কীভাবে কি চলছিল সেই নিয়ে তদন্ত হবে বলেও জানান তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad