ঘরেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর ভেগান আইসক্রিম - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 27 April 2023

ঘরেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর ভেগান আইসক্রিম


ঘরেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর ভেগান আইসক্রিম 




সৌমিতা চক্রবর্তী, ২৭ এপ্রিল, কলকাতা: গরমে আইসক্রিম খেতে কে না ভালোবাসে! গ্রীষ্মের মৌসুম শুরু হলেই পাওয়া যায় বিভিন্ন স্বাদের আইসক্রিম। আট থেকে আশি সবাই আইসক্রিম খুব পছন্দ করে। কিন্তু বাজারে যে সুস্বাদু আইসক্রিম পাওয়া যায় তা মোটেও স্বাস্থ্যের জন্য উপযুক্ত নয়। এগুলি তৈরিতে ব্যবহৃত উপাদানগুলি যেমন অ্যাডেড সুগার, প্রিজারভেটিভ এবং আর্টিফিশিয়াল ফ্লেভার এগুলোকে অস্বাস্থ্যকর করে তোলে। এছাড়াও, যারা ভেগান (নিরামিষাশী) এবং ল্যাকটোজ ইনটলারেন্স তারা বাজারে পাওয়া আইসক্রিম উপভোগ করতে পারে না। তাহলে এবার এই গ্রীষ্মে পুষ্টি সমৃদ্ধ ভেগান আইসক্রিম ঘরেই তৈরি করে নেওয়া যাক। এটি তৈরিতে ব্যবহৃত সব উপাদানই পুষ্টিগুণে ভরপুর। আসুন দেখে নেওয়া যাক রেসিপি-


 প্রয়োজনীয় উপকরণ-

 নারকেল দুধ - ৪ কাপ

 মধু - ৬ চামচ

 পিঙ্ক সল্ট - ১/৪ চা চামচ

 কর্ন স্টার্চ - ২ চা চামচ

 ভ্যানিলা এসেন্স - ১ চা চামচ

 বাদাম - ১/২ কাপ (সূক্ষ্মভাবে কাটা) 

 কাজু - ১/৪ কাপ (সূক্ষ্মভাবে কাটা)

 ডার্ক চকোলেট কিউব - ৬-৮ (ছোট টুকরো করে কাটা) / চকো চিপস - ১/২কাপ


এইভাবে তৈরি করুন

নারকেলের দুধ ৫ থেকে ১০ মিনিটের জন্য ভাল করে ফেটিয়ে নিন।


এবার ৩ কাপ নারকেল দুধে মধু এবং নুন যোগ করুন। দুটোই ভালো করে মেশান।


নারকেল দুধ মাঝারি আঁচে রাখুন এবং সামান্য ঘন না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন।


 ঘন হয়ে এলে গ্যাস থেকে দুধ নামিয়ে ঠাণ্ডা হতে রাখুন।


এবার ১ কাপ নারকেলের দুধে কর্ন ফ্লাওয়ার দিন এবং দুটোই ভালো করে ফেটিয়ে নিন।


এবার দুভাগে রাখা নারকেল দুধ একসাথে মিশিয়ে তাতে ভ্যানিলা এসেন্স যোগ করুন।


 এবার একটি এয়ার টাইট পাত্রে নারকেলের দুধ ঢেলে ঠাণ্ডা হওয়ার জন্য ১ ঘন্টা ফ্রিজে রেখে দিন।


 ঠাণ্ডা হয়ে গেলে বের করে নিয়ে আবার ফেটিয়ে নিন।


তারপর এতে বাদাম, কাজু এবং চকো চিপস দিন। উপরে সিলভার ফয়েল লাগান এবং এটিকে এয়ার টাইট লক করুন এবং সেট করার জন্য ৫ থেকে ৬ ঘন্টা ফ্রিজে রাখুন।


 নির্দিষ্ট সময় পর এটি বের করে ফেলুন এবং পাত্রটি ৩ থেকে ৪ মিনিটের জন্য জলে ছেড়ে দিন। এতে করে আইসক্রিম সহজেই পাত্র থেকে বেরিয়ে আসবে।


আপনার সুস্বাদু ভেগান আইসক্রিম তৈরি, চকো চিপস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।



জেনে নিন কীভাবে উপকারী এই ভেগান আইসক্রিম-

নারকেলের দুধ মিডিয়াম চেইন স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেমন লরিক অ্যাসিড সমৃদ্ধ। পাশাপাশি, এতে অ্যান্টি-মাইক্রোবিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য পাওয়া যায়, যা এর গুণমানকে আরও বাড়িয়ে দেয়। পাবমেড সেন্ট্রাল অনুসারে, নারকেলের দুধ পান আপনাকে দীর্ঘ সময়ের জন্য সন্তুষ্ট রাখে এবং শরীরের চর্বি কমাতে সাহায্য করে।


বাদাম অপরিহার্য ফ্যাটি অ্যাসিড, প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ। এর পাশাপাশি এটি ভিটামিন ই-এর একটি চমৎকার উৎস, এটি রক্তনালীকে সুস্থ রাখে। এর ব্যবহার ত্বকের জন্য খুবই উপকারী। এছাড়াও এতে উপস্থিত ফসফরাস এবং ক্যালসিয়াম হাড়ের স্বাস্থ্য বজায় রাখে।


আইসক্রিমকে মিষ্টি করতে চিনির পরিবর্তে ব্যবহৃত মধুতেও অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি পাওয়া যায়। অন্যদিকে, কাজুতে যথেষ্ট পরিমাণে আয়রন এবং ক্যালসিয়াম রয়েছে। এটি খেলে হাড় মজবুত হয় এবং রক্তশূন্যতা দূর হয়।

No comments:

Post a Comment

Post Top Ad