হারিয়ে যাওয়া ফোন ফেরত - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 30 May 2023

হারিয়ে যাওয়া ফোন ফেরত


হারিয়ে যাওয়া ফোন ফেরত



নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ৩০ মে: কারও ফোন হারিয়েছে দু'মাস আগে, কারও বা পাঁচ মাস আগে। অবশেষে পুলিশ উদ্যোগে ফিরে পাওয়া গেল সেই ফোন। ঘটনা উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙায়। হারিয়ে যাওয়া ২০ টি মোবাইল ফোন উদ্ধার করে মঙ্গলবার সেগুলো তাদের মালিকের হাতে তুলে দিল আমডাঙা থানা। আমডাঙা থানা ও এসওজির যৌথ উদ্যোগে উদ্ধার করা হয় এই মোবাইল ফোন। ফোন হাতে পেয়ে দারুণ খুশি সকলে। 


ফোন হাতে পেয়ে আবুল কালাম আজাদ বলেন, "ফোন ফিরে পাব, আশা করিনি। বড় বাবুর প্রচেষ্টায় ফোন ফিরে পেয়েছি।" তিনি জানান, পাঁচ মাস আগে হারিয়ে গিয়েছিল। ফোন ফিরে পেয়ে ভালো লাগছে।‌


হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে দারুণ খুশি দিলীপ কুমার মণ্ডল। তিনি বলেন, 'ফোন পাওয়া গিয়েছে খুব ভালো লাগছে। আশা ছিল না, তাও পেয়েছি। প্রথমে ডায়েরি করতে চাইনি পরে এক সিভিক পুলিশ বলায় এবং তার সহযোগিতায় থানায় অভিযোগ করেছি। এখন ফোনটা ফিরে পেয়ে ভালো লাগছে।' পুলিশ প্রশাসনের সহযোগিতা পেয়ে ভালো লাগছে বলেও জানান তিনি।


রবীন্দ্রনাথ কর্মকার বলেন, "আমি ভাবতেই পারিনি মোবাইলগুলো এইভাবে ফেরত পাব। আমডাঙা থানার সমস্ত স্টাফ যারা আছেন তাদের পরিশ্রম এবং আন্তরিক চেষ্টায় মোবাইল গুলো ফেরত পেলাম, আমি এর জন্য সকলকে শুভেচ্ছা জানাই। ' 


তিনি জানান, ফোনটা রিসিভ করার পর পকেটে রাখতে গিয়ে পড়ে যায়। পরের দিনই থানায় অভিযোগ করেন এবং আজ তিন মাস বাদে ফোনটা ফিরে পেয়ে খুব ভালো লাগছে।


হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার প্রসঙ্গে হাবড়ার এসডিপিও রোহিত শেখ বলেন, "আমডাঙা থানা ভালো কাজ করেছে এসওজি টিমের সহায়তায়।" তিনি বলেন,"বিভিন্ন সময়ে থানায় অভিযোগ এসেছিল মোবাইল কোনও না কোনও ভাবে তারা হারিয়ে ফেলেছেন। এই ফোনগুলো আমরা টেকনিক্যাল এভিডিয়েন্স ট্র্যাক করে উদ্ধার করেছি এবং মোট ২০ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন তাদের মালিকের হাতে আমরা তুলে দিলাম। সবাই খুব খুশি হয়েছেন ফোন ফিরে পেয়ে।"

No comments:

Post a Comment

Post Top Ad