গুনে ভরপুর এই বাঁধাকপি রাখবে স্বাস্থ্যেরও যত্ন
প্রেসকার্ড নিউজ লাইফস্টাইল ডেস্ক,২৯মে : বাঁধাকপি পাতাযুক্ত দ্বিবার্ষিক সবজি। এতে উপরে মোড়ানো মসৃণ বা কুঁচকানো পাতা থাকে। এবং বাইরের পাতা সাধারণত ভেতরের চেয়ে বড় হয়। কান্ড খাটো ও শক্ত হয়। এবং এই গাছে সাধারণত শীতের পরে ফুল ফোটে।
বাঁধাকপি একটি অত্যন্ত ফলনশীল ফসল। এতে ৯০শতাংশ জল থাকে , এর কিলোজুলে খুব কম কিন্তু ফাইবার, ভিটামিন সি এবং বিটা ক্যারোটিনে পূর্ণ এই সবজি।
দু রকমের বাঁধাকপি পাওয়া যায়, একটি সবুজ আরেকটি বেগুনি। তারমধ্যে বেগুনি বাঁধাকপি হল অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য উপকারী উদ্ভিদ যৌগের একটি বড় উৎস যা কোষের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে। এর অ্যান্টিঅক্সিডেন্টগুলির মধ্যে রয়েছে ভিটামিন সি, ক্যারোটিনয়েড এবং ফ্ল্যাভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট, যেমন অ্যান্থোসায়ানিন এবং কেমফেরল।
অন্যান্য সবজির মতো বাঁধাকপিও অনেক প্রয়োজনীয় পুষ্টিগুণে ভরপুর। বাঁধাকপির রস যে অনেক রোগ নিরাময়ে সহায়ক । বাঁধাকপিতে ভিটামিন, ফাইবার, পটাশিয়াম, আয়রন, কপার, জিঙ্ক, ফসফরাস, ম্যাগনেসিয়াম, কার্বোহাইড্রেট, থায়ামিন এবং ফাইটোনিউট্রিয়েন্ট রয়েছে। এই সমস্ত পুষ্টি একসঙ্গে কাজ করে এবং অনেক রোগের প্রভাব কমাতে পারে।
যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের বাঁধাকপির রস পান করা উচিৎ। কারণ এই জুস পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়।
বাঁধাকপির রস পান করলে উচ্চ কোলেস্টেরলের ঝুঁকি কমে। এমনকি এই রস খারাপ কোলেস্টেরলের কারণে সৃষ্ট রোগ নিরাময় করে এবং হার্টকে শক্তিশালী ও সুস্থ রাখে।
চুলের মজবুতির জন্যও এই রস পান করা যেতে পারে। বাঁধাকপির রস পান করলে মাথার ত্বক এবং চুল মজবুত হয় এবং তাদের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। প্রতিদিন এই জুস পানে চুলের সমস্যাও দূর হয়।

No comments:
Post a Comment