ছুটি কাটিয়ে ফেরা হল না! ভয়াবহ দুর্ঘটনায় মৃত দুই শিশু সহ ১০ - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 29 May 2023

ছুটি কাটিয়ে ফেরা হল না! ভয়াবহ দুর্ঘটনায় মৃত দুই শিশু সহ ১০


ছুটি কাটিয়ে ফেরা হল না! ভয়াবহ দুর্ঘটনায় মৃত দুই শিশু সহ ১০ 



প্রেসকার্ড নিউজ ন্যাশনাল ডেস্ক, ২৯ মে: মর্মান্তিক পথ দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু। কর্ণাটকের মহীশূরের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। মৃতদের মধ্যে দুইজন শিশুও রয়েছে। সংবাদ সংস্থা এএনআই-এর মতে, মহীশূরের পুলিশ সুপার সীমা লাটকার বলেছেন যে তিরুমকুদলু-নরসিপুরের কাছে একটি প্রাইভেট বাস এবং একটি গাড়ির ধাক্কা লাগে। অন্যান্য সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, গাড়িতে থাকা একজন ব্যক্তি বেঁচে গেছেন এবং তার চিকিৎসা চলছে। 


কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সিএম ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে ২ লক্ষ টাকা ঘোষণা করেছেন। এর পাশাপাশি মহীশূর তিরুমাকুডালু-নারসিপুরার কাছে সড়ক দুর্ঘটনায় আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।





স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসের সঙ্গে ইনোভার মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ইনোভাটি দুমড়েমুচড়ে যায়। পুলিশ জানিয়েছে, উদ্ধার অভিযান চলছে। অনেক প্রচেষ্টার পর মৃতদেহগুলিকে গাড়ি থেকে বের করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহত একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। আশেপাশের লোকজনের কাছ থেকে ঘটনার তথ্য নেওয়া হচ্ছে এবং সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।



জানা গিয়েছে, ইনোভায় থাকা ১১ জন ছুটি কাটিয়ে মহীশূর যাচ্ছিলেন। এর আগে তারা চামুন্ডি পাহাড়, মেল মহাদেশশ্বরা পাহাড় এবং বিলিগিরিরাঙ্গা পাহাড় দেখতে গিয়েছিলেন। এরা সবাই বেল্লারির কাছে সাঙ্গানকাল্লু গ্রামের বাসিন্দা। সোমবার বিকেল ৫টায় ট্রেনে করে গ্রামে ফিরে যাওয়ার কথা ছিল তাদের। কিন্তু তার আগেই সব শেষ। ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা। বর্তমানে দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad