গরমে স্বস্তিদায়ক আম পান্না - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 29 May 2023

গরমে স্বস্তিদায়ক আম পান্না


গরমে স্বস্তিদায়ক আম পান্না

সুমিতা সান্যাল, ২৯ মে: এই গরমে বাইরের তাপের সাথে মোকাবিলা করতে অন্যতম সেরা পানীয় তৈরির পদ্ধতি দেখে নেওয়া যাক, যা আপনাকে সারাদিন হাইড্রেটেড থাকতে সাহায্য করতে পারে। কাঁচা আমের পাল্প, জিরা এবং পুদিনা পাতা দিয়ে তৈরি একটি দুর্দান্ত পানীয়, যা আপনাকে গ্রীষ্মকালে হাইড্রেটেড রাখতে পারে। আম পান্না একটি জনপ্রিয় পানীয়। এই পানীয়টি অসহ্য গরমে আপনার শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখবে। গরমের সময় এটি রাস্তার ধারে দোকানে প্রচুর বিক্রি হয়। কিন্তু খোলা জায়গার জল পান না করাই ভালো। তাই আপনি তৈরির পদ্ধতি জেনে নিয়ে নিজের হাতে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন এই সুস্বাদু পানীয়টি। আপনার বাড়ির ছোট থেকে বড়ো, সব সদস্যরাই দারুণ উপভোগ করবে আপনার হাতের তৈরি আম পান্না।

উপাদান -

কাঁচা আম ১\২ কেজি, 

চিনি ১\২ কাপ,

লবণ স্বাদ অনুযায়ী,

কালো লবণ ২ চা চামচ,

ভাজা জিরা ২ চা চামচ,

পুদিনা পাতা কুচি করে কাটা ২ টেবিল চামচ,

জল ২ কাপ,

বরফের টুকরো প্রয়োজন মতো ।

কিভাবে তৈরি করবেন -

আম ভেতর থেকে নরম না হওয়া পর্যন্ত সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে একটু ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিন।  

আম ভালো মতো ঠাণ্ডা হয়ে গেলে, এর পাল্প বের করে নিন। সব উপকরণ একসঙ্গে মেশান, ব্লেন্ড করুন এবং ২ কাপ জল যোগ করুন।

একটি গ্লাসে বরফের টুকরো যোগ করুন এবং তার উপর আম পান্না ঢেলে ঠান্ডা ঠান্ডা পান করার মজা নিন।

No comments:

Post a Comment

Post Top Ad