অতিথি আপ্যায়নে ওস্তাদ চিলি-গার্লিক প্রন - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 30 May 2023

অতিথি আপ্যায়নে ওস্তাদ চিলি-গার্লিক প্রন


অতিথি আপ্যায়নে ওস্তাদ চিলি-গার্লিক প্রন

সুমিতা সান্যাল, ৩০ মে: বাড়িতে অতিথি এলে আপ্যায়ন করাটা রীতির মধ্যে পড়ে। সবার আগে ভাবতে হয়,অতিথিদের কি খাওয়ানো হবে। দুর্দান্ত একটি খাবার তৈরির পদ্ধতি বলতে চলেছি আজ। জেনে রাখুন আপনার আগামী অতিথিদের আপ্যায়নের জন্য।

উপকরণ -

১\২ কেজি চিংড়ি,

৪ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার,

৩ টেবিল চামচ ময়দা,

১ চা চামচ রসুন বাটা,

১ চা চামচ আদা বাটা,

২ টেবিল চামচ সয়া সস,

১\৪ চা চামচ গোলমরিচ গুঁড়ো,

২ টি ডিম,

প্রয়োজন মতো তেল, 

২ টেবিল চামচ জল কর্ন ফ্লাওয়ার গোলানোর জন্য।

সস তৈরির জন্য -

২ টেবিল চামচ তেল,

২ টেবিল চামচ রসুন কুচি,

১\২ চা চামচ আদা কুচি,

২ টেবিল চামচ সবুজ পেঁয়াজ কুচিয়ে কাটা,

৪ টি কাঁচা লংকা লম্বা করে চেরা,

১ টি ক্যাপসিকাম টুকরো করে কাটা,

১ চা চামচ গোলমরিচ গুঁড়ো,

২ টেবিল চামচ সয়া সস,

১\২ চা চামচ চিলি সস,

১\৪ কাপ জল,

১\৪ চা চামচ ভিনিগার ।

কিভাবে বানাবেন -

একটি পাত্রে কর্ন ফ্লাওয়ার, ময়দা, রসুন বাটা, আদা বাটা, সয়া সস ও গোলমরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে এই মিশ্রণে ডিম ফাটিয়ে দিন এবং মসৃণভাবে বিট করুন।

এতে চিংড়ি রাখুন এবং ভালোভাবে মেশান।এই চিংড়িগুলোকে একটি প্যানে গরম তেলে দিয়ে দুপাশ থেকে ভেজে নিন। ভাজার পর প্লেটে বের করে একপাশে রাখুন।

একটি ছোট পাত্রে কর্ন ফ্লাওয়ার নিয়ে এতে জল যোগ করুন এবং ভালো করে মেশান।

একটি প্যানে তেল দিয়ে তাতে রসুন কুচি,আদা কুচি দিয়ে ভাজুন, যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায়।

প্যানে সবুজ পেঁয়াজ এবং কাঁচা লংকা যোগ করে আঁচ মাঝারি করুন এবং এতে ক্যাপসিকাম, গোলমরিচের গুঁড়ো, সয়া সস ও চিলি সস দিয়ে মেশান।

প্যানে জল দিয়ে কর্ন ফ্লাওয়ার দ্রবণ এবং ভাজা চিংড়ি যোগ করে একসাথে মেশান ও সস দিয়ে প্যান ঢেকে দিন।

কিছুক্ষণ পর ঢাকা খুলে প্যানে লবণ এবং ভিনিগার যোগ করে এটি আবার মেশান। 

চিলি-গার্লিক প্রন রেডি। গরম গরম পরিবেশন করুন।

No comments:

Post a Comment

Post Top Ad