সুস্বাদু ও স্বাস্থ্যকর প্রোটিন স্যালাড তৈরির পদ্ধতি জেনে নিন
সুমিতা সান্যাল, ২৯ মে: স্যালাড সবসময়েই স্বাস্থ্যের জন্য উপকারী। প্রতিদিন স্যালাড খাওয়া শরীরে এনার্জি এনে দেয়। আজ বলবো প্রোটিন স্যালাড তৈরির পদ্ধতি। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনই শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ করতেও সক্ষম। আপনার বাড়ির সবচাইতে বয়স্ক সদস্য বা সবচাইতে ছোট্ট সদস্য, সবাই দারুণ উপভোগ করবে এই স্যালাডটি। এটি তৈরি করতেও কোনও ঝামেলা নেই। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক তৈরির প্রক্রিয়া।
উপকরণ -
২ কাপ মুগ স্প্রাউটস,
১\৪ কাপ মুগ বিনস্ স্প্রাউটস,
১\২ কাপ ভাজা টফু,
১\২ কাপ পনিরের টুকরো,
১\২ পেঁয়াজ কুচি করে কাটা,
১ টি শসা জুলিয়ান কাটা,
৩ টি টমেটো কুচি করে কাটা,
১\২ ক্যাপসিকাম কুচি করে কাটা,
২ টি কাঁচা লংকা কুচি করে কাটা,
১\২ কাপ লেটুস পাতা কুচিয়ে কাটা,
১ টি লেবুর রস,
১ চিমটি গোলমরিচ গুঁড়ো,
১\৪ চা চামচ মিক্সড হার্বস,
১\২ চা চামচ রসুন বাটা,
স্বাদ অনুযায়ী লবণ ।
তৈরির প্রণালী -
একটি বড় বাটিতে মুগ স্প্রাউট ও পনিরের টুকরো দিয়ে ভালো করে মেশান।
এতে কেটে রাখা পেঁয়াজ, শসা, টমেটো, ক্যাপসিকাম এবং কাঁচা লংকা যোগ করে ভালো করে মিশিয়ে নিন।
একটি আলাদা পাত্রে রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস এবং স্বাদ অনুযায়ী লবণ যোগ করুন এবং ভালো করে মেশান।
সবকিছু ভালো করে মিশিয়ে তারপর লেটুস পাতা, মুগ বিনস্ স্প্রাউট ও মিক্সড হার্বস যোগ করুন এবং ভালোভাবে মেশান।
এবার ভাজা টফু যোগ করুন এবং প্রোটিন স্যালাড উপভোগ করুন।

No comments:
Post a Comment