ওজন কমাবে আলুবোখরা-স্মুদি, নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিসও - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 2 June 2023

ওজন কমাবে আলুবোখরা-স্মুদি, নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিসও


ওজন কমাবে আলুবোখরা-স্মুদি, নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিসও




প্রেসকার্ড নিউজ লাইফস্টাইল ডেস্ক, ০২ জুন: টক-মিষ্টি ফলের মধ্যে আলুবোখরা অন্যতম। এই ফল হল ফাইবার সমৃদ্ধ ও কম ক্যালোরিযুক্ত একটি‌ খাবার, যা সাধারণত গ্রীষ্মকালে পাওয়া যায়। লোকেরা সাধারণত সালাদ বা জুস আকারে আলুবোখরা খেতে পছন্দ করেন। কিন্তু কখনও প্লাম স্মুদি তৈরি করে পান করেছেন? তা না হলে এই প্রতিবেদনে জেনে নিন আলুবোখরা বা প্লাম স্মুদি তৈরির রেসিপি। এটি একটি কম ক্যালোরিযুক্ত স্মুদি, যা পান‌ করা আপনাকে ওজন কমাতে সহায়তা করতে পারে। এর পাশাপাশি এটি পান করলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে। আলুবোখরা দিয়ে তৈরি স্মুদি স্বাদেও দারুণ। এটি মাত্র ৫ মিনিটে প্রস্তুত করতে পারেন, তাহলে চলুন জেনে নিই কীভাবে প্লাম স্মুদি তৈরি করবেন। 


আলুবোখরা বা প্লাম স্মুদি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ-

 ৪ থেকে ৫ টি আলুবোখরা 

 ১/২ কাপ দই

 ১/২ গ্লাস জল

 ৩ থেকে ৪টি কাঠবাদাম বাদাম ভেজানো

 ২ থেকে ৩ খেজুর 

 ১ চা চামচ মধু

 

প্লাম স্মুদি কিভাবে তৈরির পদ্ধতি-

 স্মুদি তৈরি করতে প্রথমে আলুবোখরা নিন।

 তারপর সেগুলো ধুয়ে ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন।

 এরপর এতে দই, জল‌ও মধু যোগ করুন।

 তারপর এক মিনিটের জন্য আরও একবার এই সমস্ত জিনিসগুলি ব্লেন্ড করুন।

 ব্যস! তৈরি হয়ে গেল ওজন কমানোর আলুবোখরা বা প্লাম স্মুদি।

 তারপর কাঠবাদাম ও খেজুর কুচি দিয়ে সাজিয়ে ঠাণ্ডা‌ ঠাণ্ডা পরিবেশন করুন।


আলুবোখরার উপকারিতা

 এতে রয়েছে ভালো পরিমাণে ফাইবার।

 এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক।

 এটি একটি কম ক্যালোরিযুক্ত খাবার যা আপনাকে ওজন কমাতে সাহায্য করে।

No comments:

Post a Comment

Post Top Ad