রাতে শুতে যাওয়ার আগে এই ৩টি জিনিস মুখে মাখুন - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 30 July 2023

রাতে শুতে যাওয়ার আগে এই ৩টি জিনিস মুখে মাখুন

 


রাতে শুতে যাওয়ার আগে এই ৩টি জিনিস মুখে মাখুন


প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ৩০ জুলাই:ত্বক ভালো রাখার জন্যে নিয়মিত যত্ন নেওয়া প্রয়োজন। সকালে ঘুম থেকে উঠে এবং রাতে শুতে যাওয়ার আগে একটি স্কিনকেয়ার রুটিন আপনাকে ফলো করতে হবে। রাতে ঘুমানোর আগে অবশ্য়ই ত্বকে লাগাতে হবে এই জিনিসটি।



সকালে ঘুম থেকে উঠে ত্বকের যেমন বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন, রাতে শোওয়ার আগেও ত্বকের যত্ন নিতে হবে। কয়েকটি ধাপ মেনে সঠিক প্রোডাক্ট ব্যবহার করে ত্বকের যত্ন নিলেই বিশেষ উপকার পাবেন আপনি।


নাইট স্কিনকেয়ার রুটিন কেমন হওয়া উচিত, এই প্রশ্ন ইতিমধ্য়েই মনে আসছে নিশ্চয়ই। খুব বেশি প্রোডাক্ট মুখে মাখার প্রয়োজন নেই আপনার। এই কয়েকটি জিনিস মুখে লাগালেই হবে।


প্রথমে আপনার মুখ ক্লিনজিং করে নিতে হবে। ত্বকের ধরন অনুযায়ী আপনি ক্লিনজার বেছে নিতে পারেন। তা দিয়ে আপনার মুখ পরিষ্কার করে নিন।


এরপরই আপনাকে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটি মুখে লাগাতে হবে এবং তা হল টোনার। এই প্রোডাক্ট আপনার ত্বকের পিএইচ-এর মাত্রা ঠিক রাখবে। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে বিশেষ ভূমিকা পালন করবে।


ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করার জন্যে ফেস মাসাজ করাও প্রয়োজন। হাতে সামান্য পরিমাণে অ্য়ালোভেরা জেল নিয়ে ভালো করে ফেস মাসাজ করে নিন।


এরপর আপনি ২-৩ মিনিট বিশ্রাম করুন। অ্যালোভেরা জেল আপনার ত্বকে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।



ফেস মাসাজ করার পরে আপনি আই ক্রিম লাগাতে পারেন। এটা অপশনাল। তবে আই ক্রিম লাগালেই বেশি উপকার পাওয়া যায়।

No comments:

Post a Comment

Post Top Ad