একটুও ভালো লাগেনি! মুখ্যমন্ত্রীর থেকে মেয়ের জন্য মরণোত্তর সম্মাননা নিয়ে এ কী বললেন ঐন্দ্রিলার মা? - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 28 August 2023

একটুও ভালো লাগেনি! মুখ্যমন্ত্রীর থেকে মেয়ের জন্য মরণোত্তর সম্মাননা নিয়ে এ কী বললেন ঐন্দ্রিলার মা?

 


একটুও ভালো লাগেনি! মুখ্যমন্ত্রীর থেকে মেয়ের জন্য মরণোত্তর সম্মাননা নিয়ে এ কী বললেন ঐন্দ্রিলার মা? 



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক,২৮ আগস্ট: সদ্যই অনুষ্ঠিত হয়েছে টেলি আকাদেমিক অ্যাওয়ার্ড। আর সেই অনুষ্ঠানে মরণোত্তর কীর্তি সম্মান দেওয়া হয়েছে আমাদের ফাইটার গার্ল ঐন্দ্রিলা শর্মাকে। যে মেয়ে দু দুবার ক্যান্সারের মত মারণ রোগকে বুড়ো আঙুল দেখিয়ে জীবনকে আলিঙ্গন করেছিল। তবে শেষমেশ তাঁকে হার মানতে হয়েছিল ব্রেন স্ট্রোকের কাছে।


   


গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোটা টেলিপাড়া একত্র হয়েছিল। পশ্চিমবঙ্গ সরকারের তরফে আয়োজন করা হয়েছিল বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানেই মেয়ের মরণোত্তর কৃতী সম্মান গ্রহণ করেন মা শিখা শর্মা। ঐ একই মঞ্চে পুরস্কার দেওয়া হয় সব্যসাচী চৌধুরীকেও। মঞ্চে উঠে পুরস্কার নেওয়ার সময়ই কান্নায় ভেঙে পড়েন শিখা দেবী।



এরপরেই মিডিয়ার তরফ থেকে যোগাযোগ করা হয় শিখা দেবীর সাথে। আনন্দবাজার অনলাইনের সাথে কথা বলতে গিয়ে ভারি হয়ে আসে তার গলা। তিনি বলেন, পুরস্কার নিয়ে একটুও ভাল লাগেনি। এটা কি বয়স মরণোত্তর সম্মান পাওয়ার বয়স আমার মেয়েটার? খুব কষ্ট হচ্ছে। এমন সম্মান তো মঞ্চে উঠে ওর ছেলেমেয়ের নিতে যাওয়ার কথা ওর বয়সকালে। সেখানে আমাদের নিতে হল। এই কষ্টটা যে কী করে কমবে, কিছুতেই বুঝতে পারছি না। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিকতার জবাব নেই।



জানা যাচ্ছে পুরস্কার নিয়ে সেই রাতেই বহরমপুর ফিরে এসেছিলেন তারা। ঐন্দ্রিলার বন্ধু তথা প্রেমিক সব্যসাচী এখনও তাদের পরিবারের একজন। তাকে সাথে নিয়েই অনুষ্ঠান দেখেছেধ তারা। এমনকি বাড়ি ফেরার পর তাদের সাথে একসঙ্গে খাওয়াদাওয়াও করছেন তিনি। এরপরেই নিজের বাড়ি ফিরে গেছেন নায়ক।

No comments:

Post a Comment

Post Top Ad