বিয়ে নিয়ে বিস্ফোরক সুস্মিতা! - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 28 August 2023

বিয়ে নিয়ে বিস্ফোরক সুস্মিতা!




 বিয়ে নিয়ে বিস্ফোরক সুস্মিতা!




প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৮ আগস্ট: বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন এর বয়স যেন দিন দিন কমছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অভিনেত্রীর গ্ল্যামারও বাড়ছে। তাঁকে দেখে কে বলবে আর ৩ বছর পর ৫০ হয়ে যাবে! যেমন সুন্দরী, তেমনই আকর্ষণীয় ব্যক্তিত্ব- সুস্মিতার প্রেমে পাগল বহু পুরুষ। অভিনেত্রীর জীবনে প্রেমও এসেছে বহুবার। তবে কোনও প্রেমই ছাদনাতলা অবধি গড়ায়নি।


সুস্মিতা কেন বিয়ে করেননি এই প্রশ্ন বহুবার জেগেছে অভিনেত্রীর অনুরাগীদের মনে। তবে এতদিন অবধি এই নিয়ে কখনও খোলামেলা কথা বলেননি তিনি। অবশেষে এত বছর পর এই নিয়ে মুখ খুললেন বঙ্গ তনয়া। অভিনেত্রী জানিয়েছেন, মেয়েদের জন্যই তিনি বিয়ে করতে পারেননি।


সম্প্রতি এক জনপ্রিয় সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় সুস্মিতা বলেন, ওরা কখনও নিজের বাবাকে মিস করে না। কারণ ওঁদের কখনও বাবা ছিলই না। কারণ তুমি এমন জিনিস মিস করো যেটা তোমার কাছে কখনও ছিল। আর এখন যখন আমি ওঁদের বিয়ের কথা বলি, ওঁরা বলে, কেন? কী জন্য বিয়ে করবে? আমাদের বাবা লাগবে না।


সুস্মিতার জানান, এরপর তিনি মেয়েদের বলেন তোমাদের বাবার দরকার না থাকলেও আমার স্বামীর দরকার হতেই পারে। আসলে ওদের বাবার কোনও প্রয়োজনই নেই। ওদের কাছে ওদের তাতা (সুস্মিতার বাবা) আছে। উনিই ওদের কাছের বাবার মতো।


প্রসঙ্গত, সুস্মিতার দুই মেয়ে আছে। তাঁদের নাম হল রেনে এবং আলিশা। বড় মেয়ে রেনেকে যখন অভিনেত্রী দত্তক নিয়েছিলেন সেই সময় তার বয়স ছিল মাত্র ২৪ বছর। এরপর ২০১০ সালে ছোট মেয়ে আলিশাকে বাড়ি নিয়ে আসেন সুস্মিতা। এরপর থেকে দুই মেয়েকে ঘিরেই আবর্তিত হয় বলি নায়িকার জীবন। মেয়েদের সঙ্গে মায়ের মতো নয়, বরং বান্ধবীর মতো মেশেন তিনি। মেয়েদের সম্মতি ছাড়া জীবনের কোনও সিদ্ধান্ত নেন না বঙ্গ তনয়া। আর শুধুমাত্র মেয়েদের মুখের দিকে তাকিয়েই বিয়ে করার স্বপ্নও ত্যাগ করেছেন সুস্মিতা।

No comments:

Post a Comment

Post Top Ad