জলখাবারের রকমারি
সুমিতা সান্যাল, ১ আগস্ট: বিভিন্ন ধরনের সুস্বাদু জলখাবার খেতে সবাই পছন্দ করে। আজ দুই ধরনের খাবার তৈরির প্রণালী বলতে চলেছি, যেগুলো আপনি জলখাবারের জন্য তৈরি করে নিতে পারেন।
উত্তাপম পিজ্জা ::
উপকরণ -
ভেজানো চাল,
ভেজানো উরদ ডাল,
লবণ,
জিরা,
কারি পাতা কুচি করে কাটা,
ধনেপাতা কুচি করে কাটা,
তেল,
সস,
হার্বস,
লবণ,
চিলি ফ্লেক্স,
পনির গ্রেট করা।
প্রতিটি উপকরণ প্রয়োজন অনুযায়ী নেবেন।
প্রণালী -
ভেজানো চাল এবং ডাল পেস্ট করে ঘন ও মসৃণ ব্যাটার তৈরি করে একটি পাত্রে বের করে ৪ ঘন্টা-৬ ঘন্টা ঢেকে রেখে বিট করুন।
ব্যাটার ফেটে যাওয়ার পর, লবণ, জিরা, কারি পাতা কুচি, ধনেপাতা কুচি যোগ করুন এবং ১ মিনিটের জন্য জোরে জোরে নাড়ুন।
একটি প্যান গরম করে ২ বড়ো টেবিল চামচ ব্যাটার যোগ করুন এবং এটি নিজে থেকে ছড়িয়ে যেতে দিন। এতে ১ চামচ তেল দিন এবং সোনালি হওয়া পর্যন্ত রান্না হতে দিন। কেচাপ, হার্বস, লবণ এবং চিলি ফ্লেক্স যোগ করুন।
উত্তাপম উল্টিয়ে দিয়ে সস ছড়িয়ে দিন। সস ঐচ্ছিক, তবে অবশ্যই স্বাদ বাড়ায়। সস দেওয়ার পরে, টপিংসে পনির, লবণ, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স এবং ধনেপাতা কুচি যোগ করে ঢেকে ৪-৫ মিনিট মাঝারি আঁচে রান্না করুন।
একটি প্লেটে তুলে উপরে হার্বস এবং চিলি ফ্লেক্স ছড়িয়ে দিন ও পরিবেশন করুন।।
চাইনিজ টোস্ট ::
উপকরণ -
স্টাফিং-এর জন্য :
২ টি সেদ্ধ আলু ম্যাশ করা,
১\২ গাজর কুচি করে কাটা,
২ চা চামচ কুচি করে কাটা বাঁধাকপি,
২ চা চামচ কুচি করে কাটা পেঁয়াজ,
২ চা চামচ কুচি করে কাটা ক্যাপসিকাম,
১\২ চা চামচ আদা-রসুন বাটা,
১\২ চা চামচ জিরা গুঁড়ো,
১\২ চা চামচ ধনে গুঁড়ো,
১\৪ চা চামচ লাল লংকার গুঁড়ো,
১\৪ চা চামচ গরম মশলা গুঁড়ো,
স্বাদ অনুযায়ী লবণ,
২ টেবিল চামচ ব্রেড ক্রাম্বস ।
অন্যান্য উপকরণ -
৪ টেবিল চামচ সাদা তিল,
২ টেবিল চামচ তেল,
১০ টি ব্রেড স্লাইস,
ধনেপাতা কুচি ।
প্রণালী -
স্টাফিং তৈরি করতে -
একটি পাত্রে আলু, সমস্ত সবজি, আদা-রসুন বাটা, মশলা গুঁড়ো, ব্রেড ক্রাম্বস এবং লবণ ভালো করে মিশিয়ে নিন।
ব্রেড স্লাইসগুলো ত্রিকোণাকারে কেটে নিন। এর একপাশে স্টাফিং রাখুন। এর উপরে তিল রাখুন এবং হালকাভাবে চেপে দিন যাতে স্টাফিংয়ের উপর ভালোভাবে লেগে থাকে।
প্যানে তেল মাখিয়ে টোস্ট দুই দিক থেকে সোনালি-বাদামী হওয়া পর্যন্ত ভাজুন। টমেটো বা গ্রিন চিলি সসের সাথে পরিবেশন করুন।।

No comments:
Post a Comment