স্বাদ নিয়ে দেখুন গরমাগরম মিক্সড ভেজ-এর
সুমিতা সান্যাল, ৩০ আগস্ট: বেশিরভাগ মানুষই মিক্সড ভেজ খেতে খুব পছন্দ করেন। মিক্সড ভেজ বিভিন্ন ধরনের সবজি মিশিয়ে তৈরি করা হয়, যার কারণে এর স্বাদ অনেক বেড়ে যায়। আমরা আজ এটি তৈরির রেসিপি বলবো। এই সবজিটির বিশেষত্ব হলো এটি রুটি, নান, পরোটা ও ভাতের সাথেও খাওয়া যায়। সবচেয়ে বড়ো এবং গুরুত্বপূর্ণ বিষয় হল মিক্সড ভেজ খেতে যতটা সুস্বাদু, স্বাস্থ্যের দিক থেকেও ততটাই উপকারী।
উপাদান -
ফুলকপি টুকরো করে কাটা ১০০ গ্রাম,
মটরশুঁটি ১০০ গ্রাম,
বিনস টুকরো করে কাটা ১০০ গ্রাম,
আলু টুকরো করে কাটা ১ টি,
গাজর টুকরো করে কাটা ২ টি,
পনির ২৫০ গ্রাম,
ক্যাপসিকাম টুকরো করে কাটা ১ টি,
টমেটো টুকরো করে কাটা ২ টি,
পেঁয়াজ কুচি করে কাটা ১ টি,
কাঁচা লংকা, লম্বা করে কাটা ৪ টি ,
আদা ১ ইঞ্চি টুকরো, কুচি করে কাটা,
হলুদ গুঁড়ো ১\২ চা চামচ,
জিরা ১\২ চা চামচ,
ধনে গুঁড়ো ১ চা চামচ,
লাল লংকার গুঁড়ো ১ চা চামচ,
গরম মশলা গুঁড়ো ১ চা চামচ,
লবণ স্বাদ অনুযায়ী,
তেল প্রয়োজন মতো,
ধনেপাতা কুচি ১ চা চামচ ।
রেসিপি -
একটি প্যানে তেল গরম করে তাতে জিরা দিন। জিরা কষা শুরু হলে পেঁয়াজ ও কাঁচা লংকা দিয়ে ভেজে নিন। পেঁয়াজের রং সোনালি হয়ে এলে ফুলকপি, মটরশুঁটি, ক্যাপসিকাম, গাজর, আলু ও বিনস দিয়ে ভালো করে মিশিয়ে ৫ মিনিট ভাজুন।
একটু ভাজা হয়ে গেলে পনিরের টুকরো দিয়ে আবার সবকিছু ভালো করে মিশিয়ে নিন। সবজিটিকে আবার ৫ মিনিট রান্না করুন। পনিরের জল শুকিয়ে গেলে সবজিতে টমেটো মিশিয়ে নিন।
কিছুক্ষণ পর টমেটো নরম হয়ে গেলে সবজিতে লাল লংকার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও আদা দিয়ে ভালো করে মিশিয়ে সবজিটিকে আবার ৪ মিনিট ভাজুন এবং সামান্য জল দিয়ে ঢেকে দিন।
সবজি রান্না হওয়ার সময় মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নাড়তে থাকুন। এতে সবজি প্যানে লেগে থাকবে না। সবজিটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে শেষে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মেশান। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিন।
সুস্বাদু মিক্সড ভেজ প্রস্তুত। পরিবেশনের আগে ধনেপাতা দিয়ে সাজিয়ে নিন।

No comments:
Post a Comment