বৈবাহিক জীবনে অশান্তির জের! বিচ্ছেদের পথে নিল ও তৃণা - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 30 August 2023

বৈবাহিক জীবনে অশান্তির জের! বিচ্ছেদের পথে নিল ও তৃণা

 



বৈবাহিক জীবনে অশান্তির জের! বিচ্ছেদের পথে নিল ও তৃণা



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ৩০ আগস্ট: নীল ভট্টাচার্য ও তৃণা সাহা, রিয়েল লাইফ এই জুটি এক কথায় দাপিয়ে বেড়াচ্ছেন টেলিদুনিয়া। মাস কয়েক আগে থেকেই এই জুটির বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় সোশ্যাল মিডিয়া। কখনও তৃণার জন্মদিনে নীল গায়েব থাকেন তো কখনও তৃণার পাত্তা পাওয়া যায়না। যদিও এই গুজবকে একেবারেই ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছিলেন তারা।


তবে এবার সবার সামনেই তৃণার আবদার উড়িয়ে দিলেন নীল‌। আর তারপর থেকেই এই চর্চিত জুটির ব্রেকআপের খবর আরও একবার সংবাদ শিরোনামে। আসলে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে নীলকে হানিমুনে যাওয়ার জন্য আবদার করছে তৃণা। আর স্ত্রীর সেই আবদার সপাটে খারিজ করে দেন অভিনেতা।


যদিও পোস্টটি এই তারকা দম্পতি নিজেই করেছেন তবুও ভক্তদের মনে সন্দেহ, তবে কি সবকিছু ঠিকঠাক নেই নীল তৃণার মধ্যে? এইদিন স্ত্রীর আবদার শোনার পর নীল অবলীলায় বলেন, একটি নির্দিষ্ট চ্যানেলের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় তিনি কোথাও যেতে পারবেন না। ধারাবাহিকের শ্যুট করতে হবে তাকে।


স্বামীর এই কথায় কষ্ট পান তৃণা। খানিকটা রেগেও যান তিনি। অভিমান জমিয়ে বলেন, কাজের মতো তাদের বিয়েটাও চুক্তিবদ্ধ হওয়াই উচিত ছিল। যদিও তৃণার এই কথার বিরোধিতা করেছেন নীল। তার কথায়, বিয়েটাও চুক্তিবদ্ধ হলে সেখানে টাকার প্রসঙ্গ চলে আসতো। ভালোবাসার ছিটেফোঁটাও আর অবশিষ্ট থাকতনা।



তবে জানিয়ে রাখি নীল তৃণার এই কথোপকথন কিন্তু তাদের বাস্তব জীবনের সাথে সম্পর্কিত নয়। আসলে খুব শীঘ্রই জলসার পর্দায় আসছে নতুন ধারাবাহিক লাভ বিয়ে আজকাল। আর তারই প্রমোশনের জন্য এই ভিডিও শুট করেছেন তার। তাই ভক্তদেরও আর চিন্তার কোনও কারণ নেই‌। রিয়েল লাইফে তারা বেশ মজাতেই আছেন।

No comments:

Post a Comment

Post Top Ad