পুজোর আগেই আলাদা হলেন সোহিনী সরকার ও রনজয় বিষ্ণু! কী কারণে জেনে নিন - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 30 August 2023

পুজোর আগেই আলাদা হলেন সোহিনী সরকার ও রনজয় বিষ্ণু! কী কারণে জেনে নিন

 




পুজোর আগেই আলাদা হলেন সোহিনী সরকার ও রনজয় বিষ্ণু! কী কারণে জেনে নিন 






 প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ৩০ আগস্ট: সোহিনী সরকার এবং রনজয় বিষ্ণু টলি পাড়ার জনপ্রিয় জুটির মধ্যে বনিবনা হচ্ছে না বলেই চারিদিকে গুঞ্জন রটাচ্ছে। একান্ত কথোপকথনেই সেই খবরে সিলমোহর দিলেন রনজয় বিষ্ণু। কিন্তু অভিনেতা একই সঙ্গে এটাও জানালেন যে তাদের ব্যক্তিগত কোনও প্রশ্নের উত্তর দিতে তিনি আগ্রহী নন। 


প্রকাশ্যে এসেছিল সোহিনী সরকার ও রণজয় বিষ্ণুর সম্পর্কের ভাঙনের কথা। যদিও সেই সময়ও তাদের সম্পর্কে চিড় ধরা নিয়ে দুপক্ষ কোনও কথাই বলতে রাজি ছিলেন না। এরপর সময় যত এগিয়েছে সোহিনী ও রণজয়ের মান-অভিমানের পর্ব দীর্ঘ হলেও এক অন্য টানেই ছিলেন তারা। কিছুদিন আগে পর্যন্ত সোহিনী ও রণজয়কে তাদের বন্ধু-বান্ধবদের ঘরোয়া পার্টিতে একসঙ্গে দেখা যেতে শুরু করেছিল। অনেকেই ভেবেছিলেন যে এবার হয়ত সোহিনী-রণজয়ের প্যাচ আপ হয়ে যাবে। তবে শেষমেষ তা আর হয়ে উঠল না, সম্পর্ক টিকিয়ে রাখতে পারলেন না সোহিনী ও রণজয়। তিক্ততা এতটাই বেড়ে গিয়েছে যে অবশেষে সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিয়ে নিলেন তারা। 


শোনা যাচ্ছে, এই সম্পর্ক ভাঙার পিছনে রয়েছে তাদের দুজনেরই নতুন সম্পর্কে জড়িয়ে পড়া। রণজয়ের সঙ্গে যেমন ছোটপর্দার এক অভিনেত্রীর নাম যেমন জড়িয়েছে তেমনি সোহিনীর সঙ্গে তাঁর এক সহ-অভিনেতার ঘনিষ্ঠতার কথাও শোনা গিয়েছে। তবে দুজনেরই এই সম্পর্কের গুঞ্জন নতুন নয়। তবে বিচ্ছেদ প্রসঙ্গে সোহিনী বা রণজয় কেউই কোনও মন্তব্য করতে নারাজ। কিন্তু তাঁদের ঘনিষ্ঠমহল এই বিচ্ছেদের গুঞ্জনে সিলমোহর দিয়েছেন। 

সোহিনী ও রণজয়ের সম্পর্ক বছর চারেকের বেশি। টলিউডের রিয়েল লাইফ মিষ্টি জুটির মধ্যে প্রথম সারিতেই রয়েছে সোহিনী সরকার ও রণজয় বিষ্ণুর নাম। লকডাউনের সময় থেকেই তাঁরা একসঙ্গে থাকতেন। দুজনের পরিবারও এই বিষয়ে পুরোটাই জানত। তাঁরা নিজেরাই জানিয়ে ছিলেন, নিজেদের লিভ ইন রিলেশনের কথা। এমনকী, গত বছর পুজোর সময় নানা পত্রপত্রিকায় সাক্ষাৎকার দিতে গিয়ে সোহিনী ও রণজয় সামনে এনেছিলেন তাঁদের বিয়ের প্ল্যানও। একাধিক জায়গায় তাঁরা ঘুরতে গিয়েছেন, সেই ছবিও সোশ্যাল মিডিয়া পোস্ট করতেন। এই সম্পর্ক যে বিয়ে পর্যন্ত গড়াবে সকলে এমনটাই ভেবেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর সম্পর্ক বাঁচানো গেল না সোহিনী-রণজয়ের। 


রণজয় এখন ব্যস্ত রয়েছেন ছোটপর্দার গুড্ডি সিরিয়াল নিয়ে। অপরদিকে সোহিনীরও দম ফেলার ফুরসৎ নেই। ওয়েব সিরিজ, সিনেমা মিলিয়ে একের পর এক প্রজেক্টে কাজ করে চলেছেন অভিনেত্রী। দুজনেই এই মুহূর্তে বিচ্ছেদেক অবসাদ ভুলে কেরিয়ারে মনোযোগ দিতে চান।

No comments:

Post a Comment

Post Top Ad