রূপে যে কোন নায়িকা টেক্কা দেবে, নিম ফুলে মধুর বটুসোনার স্ত্রী, দেখুন বাস্তবে কতটা সুন্দরী
প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৮ আগস্ট: বাংলা সিরিয়ালের খুবই জনপ্রিয় একজন অভিনেতা হলেন প্রদীপ ধর। সিরিয়ালে অভিনয় করার সুবাদে কমেডিয়ান হিসেবে ইন্ডাস্ট্রিতে প্রবেশ হয়েছিল তার। তারপর থেকে নিজেকে নানা সময় নানা চরিত্রে মেলে ধরেছেন প্রদীপ ধর। ইন্ডাস্ট্রিতে দেখতে দেখতে কাটিয়ে ফেলেছেন প্রায় কুড়িটা বছর। বর্তমানে জি বাংলার নিম ফুলের মধুর বটব্যাল চরিত্রে অভিনয় করে তিনি দারুণ জনপ্রিয়তা কুড়োচ্ছেন।
নিম ফুলের মধু সিরিয়ালে বর্তমানে খলনায়কের ভূমিকাতে অভিনয় করতে দেখা যাচ্ছে প্রদীপকে। তিন্নির বটুসোনা ওর ওকে ফুলমাসি পরিচয়ে পর্ণার শ্বশুরবাড়িতে বেশ কিছুদিন লুকিয়ে ছিলেন তিনি। মহিলা চরিত্রেও অসাধারণ অভিনয় করেছেন অভিনেতা। তবে তার স্ত্রী স্বর্ণালী চ্যাটার্জী বাস্তবে কত সুন্দরী জানেন? টলিউড নায়িকাদের তুলনায় তিনি কিছু কম যান না।
সম্প্রতি দিদি নাম্বার ওয়ানের সেলিব্রিটি স্পেশাল পর্বে স্ত্রী স্বর্ণালী চ্যাটার্জী ধরকে নিয়ে হাজির হয়েছিলেন তিনি। তার স্ত্রী সৌন্দর্য দেখে রচনা ব্যানার্জীও প্রশংসা করেছেন। সেই সঙ্গে দিদি নাম্বার ওয়ানের এই মঞ্চেই ফাঁস হল প্রদীপ এবং স্বর্ণালীর প্রেম কাহিনী। প্রদীপ জানান, শুরুতেই এমন এক আজব ঘটনা ঘটেছিল যে তাদের সম্পর্কটাই ভাঙতে বসেছিল।
প্রদীপ জানান এক বিয়েবাড়িতে তার সঙ্গে স্বর্ণালীর প্রথম আলাপ হয়। স্বর্ণালী তার সঙ্গে ছবি তুলতে চেয়েছিলেন। কিন্তু প্রদীপ প্রথমে রাজি হননি। পরে স্বর্ণালীকেই পছন্দ হয়ে যায় তার। তিনি অন্য একজনের মাধ্যমে স্বর্ণালীকে তার মনের কথা জানাতে চেয়েছিলেন। এদিকে সেই ব্যক্তি আবার প্রদীপের কথা না বলে নিজেই স্বর্ণালীকে প্রেম প্রস্তাব দিয়ে বসেন।
যদিও স্বর্ণালী সেই প্রেম প্রস্তাবে পাত্তা দেননি। শেষমেষ প্রদীপ আর স্বর্ণালীর বিয়ে হয়ে যায়। দেখতে দেখতে বিয়ের পর ১৪ বছর একসঙ্গে কাটিয়েও ফেললেন তারা। আর যে ব্যক্তি সেদিন প্রদীপের জায়গায় নিজে স্বর্ণালীকে প্রেম প্রস্তাব দিয়েছিলেন তার উদ্দেশ্যে ক্যামেরার দিকে চেয়ে প্রদীপ বলেন, আমি চাই তিনি এই এপিসোড দেখুন এবং একটু লজ্জা পান নিজের কাজের জন্য!
এদিকে প্রদীপ এবং স্বর্ণালীর এমন কথা শুনে হেসে গড়িয়ে পড়েন সেটে উপস্থিত বাকি সকলে। রচনা ব্যানার্জীও হাসিতে ফেটে পড়েন। দর্শকরাও এই ঘটনা শুনে খুবই মজা পেয়েছেন। সেই সঙ্গে তারা বটুসোনার স্ত্রীর রূপের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। রচনা ব্যানার্জী আগামীতে তাদের সুখী দাম্পত্য জীবন কামনা করেছেন।

No comments:
Post a Comment