রাতের খাবারের পরে খান মিষ্টি ও চটপটা
সুমিতা সান্যাল, ১ আগস্ট: রাতের খাবারের পরে অনেকেই মিষ্টি বা চটপটা কিছু খেতে পছন্দ করেন। আজ বলবো এমনই দুটি খাবার তৈরির পদ্ধতি। দেখে নিয়ে তৈরি করে ফেলুন।
কেশর-বাদামের ক্ষীর ::
উপাদান -
দুধ ১ লিটার,
জাফরান ২ চিমটি,
বাদাম ১ কাপ,
গুড়ের শরবত ১\২ কাপ,
লো ফ্যাট ক্রিম ১ কাপ,
বাদাম কুচি ১ কাপ,
গরম দুধ ২ টেবিল চামচ,
ঘি ১ চা চামচ,
পেস্তা কুচি সাজানোর জন্য প্রয়োজন মতো ।
পদ্ধতি -
একটি প্যানে বাদাম কুচি দিয়ে শুকনো ভাজুন এবং একপাশে রাখুন। একই প্যানে ঘি দিয়ে বাদাম যোগ করুন এবং সেগুলি ভেজে একপাশে রাখুন।
একটি পাত্রে দুধ রেখে ঘন হওয়া পর্যন্ত ফুটিয়ে ফ্লেক করা বাদাম এবং লো ফ্যাট ক্রিম যোগ করে রান্না করুন। জাফরান হালকা গরম দুধে ভিজিয়ে রেখে এই মিশ্রণে দিন।
একটি মিক্সার জারে গোটা বাদাম পিষে ক্ষীরে যোগ করুন।এই ক্ষীরটি ঘন হওয়া পর্যন্ত রান্না করুন এবং গ্যাস বন্ধ করুন। একটু ঠান্ডা হলে এতে গুড়ের শরবত মিশিয়ে ঠান্ডা করে নিন।
সুস্বাদু কেশর-বাদামের ক্ষীর প্রস্তুত। পেস্তা দিয়ে সাজিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।।
ম্যাঙ্গো সালসা ::
উপাদান -
আম,বড়ো আকারের ১ টি,
পেঁয়াজ কুচি করে কাটা ১\৪ কাপ,
কাঁচা লংকা কুচি করে কাটা ১ টি,
লাল ক্যাপসিকাম কুচি করে কাটা ১ টি,
ধনেপাতা কুচি ২ চা চামচ,
গোলমরিচ গুঁড়ো ১\২ চা চামচ,
জিরা গুঁড়ো ১\৪ চা চামচ,
লাল লংকার গুঁড়ো ১ চা চামচ,
লেবুর রস ২ চা চামচ,
কালো লবণ স্বাদ অনুযায়ী ।
পদ্ধতি -
একটি পাত্রে আম কেটে নিন। এতে পেঁয়াজ, লাল ক্যাপসিকাম, কাঁচা লংকা ও ধনেপাতা দিন।
উপরে গোলমরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো এবং লাল লংকার গুঁড়ো যোগ করে মেশান।
সবশেষে লেবুর রস ও কালো লবণ মিশিয়ে পরিবেশন করুন।।

No comments:
Post a Comment