বিয়ের দাবীতে ধর্নায় মহিলা - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 28 August 2023

বিয়ের দাবীতে ধর্নায় মহিলা

 


বিয়ের দাবীতে ধর্নায় মহিলা 



নিজস্ব সংবাদদাতা, কোচবিহার, ২৮ আগস্ট: বিয়ের দাবীতে ধর্নায় বসলেন এক মহিলা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার জেলার দিনহাটা ১৬ নং ওয়ার্ডে। জানা গিয়েছে জহিরুল মিঞা নামের এক ব্যক্তির বাড়িতে ধর্নায় বসেছেন ওই মহিলা। জানা গিয়েছে, জহিরুল পেশায় ঠিকাদার। 


মহিলার দাবী, জহিরুল মিঞা নামের ওই ব্যক্তির দীর্ঘদিন ধরে তাঁর সাথে প্রেমের সম্পর্কে ছিল। এমনকি জহিরুলের প্রতিশ্রুতি মত ওই মহিলা তার আগের স্বামীকে ডিভোর্সও দিয়ে দেয়। কিন্তু অভিযোগ, বর্তমানে তাকে বিয়ের কথা বললেই তিনি নানান ভাবে ঘোরাতে থাকে। তাই সেই মহিলা আজ সোমবার বাধ্য হয়ে বিয়ের দাবীতে জহিরুল মিঞা নামের ওই ব্যক্তির দিনহাটা ১৬ নং ওয়ার্ডের বাড়িতে আসেন। কিন্তু তিনি বাড়িতে এসে দেখেন সেই বাড়ি বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। আর তারপরেই তার বাড়ির সামনে ধর্নায় বসেন সেই মহিলা।


মহিলার দাবী, জহিরুল মিঞা নামের ওই ব্যক্তি যদি প্রতিশ্রুতি মত তাকে বিয়ে না করে তাহলে তিনি কঠিন সিদ্ধান্তে উপনীত হবে।


এদিকে সকাল সকাল দিনহাটা শহরের ১৬ নম্বর ওয়ার্ডের বাড়িতে মহিলার ধর্ণাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়। এলাকার বাসিন্দারা ভিড় জমাতে শুরু করেন ওই বাড়িতে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মহিলা এখন বিয়ের দাবীতে ধর্নায় অনড় রয়েছেন।


উল্লেখ্য, কিছুদিন আগেই বিয়ের দাবীতে তুফানগঞ্জ শহরে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসেন এক যুবতী। তাঁর দাবী, যুবক প্রথমে বিয়েতে রাজি ছিলেন, এমনকি দুই পরিবারের পক্ষ থেকেও বিয়ের কথা হয়। কিন্তু হঠাৎই ছন্দপতন, বিয়েতে টালবাহানা করতে থাকে ছেলে ও তার পরিবার। উপায় না দেখে শেষমেষ যুবকের বাড়ির সামনে সকাল থেকে রাত পর্যন্ত ধর্নায় বসে থাকেন যুবতী। ঘটনাস্থলে ভিড় জমান প্রতিবেশীরা, ছুটে আসে পুলিশও। পরবর্তীতে অনেক বুঝিয়ে রাতের দিকে বাড়িতে ফেরত পাঠানো হয় যুবতীকে।

No comments:

Post a Comment

Post Top Ad