মিশকার বারবার রিপোর্ট বদলানোর কথা জেনে গেল সূর্য! সামনে এল অনুরাগের ছোঁয়ার দুর্ধর্ষ পর্ব - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 23 September 2023

মিশকার বারবার রিপোর্ট বদলানোর কথা জেনে গেল সূর্য! সামনে এল অনুরাগের ছোঁয়ার দুর্ধর্ষ পর্ব

 



মিশকার বারবার রিপোর্ট বদলানোর কথা জেনে গেল সূর্য! সামনে এল অনুরাগের ছোঁয়ার দুর্ধর্ষ পর্ব


প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৩ সেপ্টেম্বর: স্টার জলসার টপার সিরিয়াল বর্তমানে অনুরাগের ছোঁয়া। এই ধারাবাহিক নিয়ে দর্শকের মধ্যে এক বিশেষ আকর্ষণ তৈরী হয়েছে। তাই তো প্রতিদিন নির্দিষ্ট সময়ে টিভির পর্দায় চোখ রাখতে ভোলেননা অনুরাগীরা। সূর্য আর দীপার মাঝে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি মিশকা করেছিল তা এতদিনে শেষ হয়েছে। দর্শক যেন তাতে হাঁফ ছেড়ে বেঁচেছেন।


দিনে দিনে সূর্য আর দীপার মাঝে তিক্ততা বাড়তে দেখে অসহ্য হয়ে উঠেছিলেন দর্শক। অনেকে তো সিরিয়াল বয়কট করে দিয়েছিলেন। কিন্তু সবশেষে দর্শকই তো ধারাবাহিকের শেষ কথা। দর্শক না থাকলে সিরিয়ালে টিআরপি থাকবেনা। আর এখন TRP ছাড়া কোনো সিরিয়াল বেশিদিন চলেনা। তাই দর্শকের মন রাখতেই ধারাবাহিকে এল সেই বহু প্রতীক্ষিত ট্র্যাক।


সূর্য মেয়েদের ডিএনএ টেস্ট করিয়ে জানতে পেরেছে সেই তাদের আসল বাবা। দীপা এতদিন তাকে মিথ্যে বলেনি। নিজের ভুল ভাঙতেই ছুটে যায় সে দীপার কাছে ক্ষমা চাইতে। সোনা আর রুপার এতদিনের কষ্ট ঘুচেছে। বাবাকে প্রাণ খুলে বাবা বলে ডাকতে পারছে রুপা। ঐদিকে মা আর বাবার মধ্যে যেকোনো একজনকে বেছে নিতে হবেনা সোনাকে।


তাদের হাত ধরে আবার নতুন করে খুশির আমেজে সেনগুপ্ত পরিবার। তবে এই খুশি কতদিনের তা তো সময়ই বলবে। কারণ মিশকা আবার মারাত্বক ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করে দিয়েছে। মিশকা সূর্যকে দীপার প্রতি যত্নশীল হতে দেখে সূর্যকে দীপার বিষয়ে এতোদিয়ানের তার বলা মিথ্যেটাই আবার বলতে গেলে সূর্য তাকে জবাব দেয় সে তার স্ত্রী মেয়েদের বিষয়ে কোনো খারাপ কথা শুনবেনা।


 মিশকা খুঁজে পেয়ে যায় সূর্যর এই পরিবর্তনের কারণ। সূর্য যে জেনে গেছে সে সোনা আর রুপার বাবা সেই কথাটা সূর্য মিশকাকে জানায়নি। সূর্য মিশকাকে সরাসরি বলে তুই তো প্রত্যেকবার আমাকে রিপোর্ট এনে দিয়েছিস আমি যতবার টেস্ট করিয়েছিলাম। কিন্তু রিপোর্ট কখনও পজিটিভ আসেনি। কিকরে? সূর্যর কথায় ভয়ে মিশকার মুখ শুখিয়ে যায়। আর কথা বন্ধ হয়ে যায়।

No comments:

Post a Comment

Post Top Ad