সার্ভিস রিভলভার দিয়ে বুকে চারটে গুলি, নিজেকে শেষ করলেন বিএসএফ জওয়ান - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 24 September 2023

সার্ভিস রিভলভার দিয়ে বুকে চারটে গুলি, নিজেকে শেষ করলেন বিএসএফ জওয়ান

 


সার্ভিস রিভলভার দিয়ে বুকে চারটে গুলি, নিজেকে শেষ করলেন বিএসএফ জওয়ান




নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর, ২৪ সেপ্টেম্বর: নিজের সার্ভিস রিভলভার দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা বিএসএফ জওয়ানের, ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার চকগোপাল তথা সিদাই ১৩৭ নম্বর বিএসএফ ক্যাম্প সহ পার্শ্ববর্তী এলাকায়। 


স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গিয়েছে যে, শনিবার রাত আটটা নাগাদ চকগোপাল ক্যাম্পের ইন্সপেক্টর ওম প্রকাশ মিনা, বয়স প্রায় ৪৭ বছর, বিএসএফের আধিকারিক নিজের সার্ভিস রিভলভার দিয়ে নিজের বুকে পরপর চারটি গুলি চালান। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি ক্যাম্পের মধ্যে থাকা অন্যান্য জওয়ানরা বিএসএফের গাড়ি করেই বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু চিকিৎসা শুরু করার পূর্বে হাসপাতালেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 


ঘটনার খবর পেয়ে ছুটে যান ১৩৭ নম্বর সীমান্ত রক্ষী বাহিনীর সিও সুখবির ডাং সহ হিলি থানার পুলিশ ও বালুরঘাট সদরের ডিএসপি ডক্টর সোমনাথ ঝাঁ। তবে এমন ঘটনা তিনি কেন ঘটালেন, এ নিয়ে ধনদে বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। পাশাপাশি বিএসএফ কোনও আধিকারিকরা এই বিষয়ে কোনও মন্তব্যও করতে চাননি। ডিএসপি সদর সোমনাথ ঝাঁ জানিয়েছেন যে, বিষয়টি শুনেছেন, তবে এ বিষয়ে পরে কথা বলবেন।


পুলিশ এবং সূত্রের খবর অনুযায়ী জানা গেছে যে, দীর্ঘদিন ধরে পারিবারিক কোনও সমস্যার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন এই ক্যাম্পের কোম্পানি কমান্ডার ওম প্রকাশ মিনা। তিনি রাজস্থানের বাসিন্দা বলে জানা গিয়েছে। রবিবার মৃতের দেহ ময়নাতদন্ত করা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad