তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত! ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে, জারি হলুদ সতর্কতা - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 24 September 2023

তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত! ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে, জারি হলুদ সতর্কতা



তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত! ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে, জারি হলুদ সতর্কতা


নিজস্ব প্রতিবেদন, ২৪ সেপ্টেম্বর, কলকাতা : বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে গোটা রাজ্যে ভারী বৃষ্টি হচ্ছে।  সকাল থেকে রাত পর্যন্ত প্রবল বৃষ্টি দক্ষিণবঙ্গে।  তবে আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী সোমবার থেকে কলকাতার আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।


  অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি তীব্র রূপ নিয়েছে।  সারা বাংলায় তুমুল বৃষ্টি হচ্ছে।  গত সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পরিমাণ কমে গেলেও উত্তরবঙ্গও রেহাই পাবে না।  ২৮ তারিখ থেকে উত্তর আন্দামান সাগরে সক্রিয় হতে চলেছে আরেকটি ঘূর্ণাবর্ত।  ৩০ সেপ্টেম্বর এটি নিম্নচাপে পরিণত হবে।  এর জেরে উত্তরবঙ্গে আরও কিছুক্ষণ বৃষ্টি চলবে।


  দক্ষিণবঙ্গে আজ, রবিবার বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি।  উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং নদীয়া ছাড়াও বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।


সারা উত্তরবঙ্গে আজও বৃষ্টি চলবে।  সকাল থেকেই চারিদিকে অন্ধকার।  খারাপ আবহাওয়া। বর্তমানে পাহাড়ি এলাকায় আরও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  আগামী ২-৩ দিন উত্তরাঞ্চলে ভারী বর্ষণ হতে পারে।  দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


 

  আজ, রবিবার বৃষ্টি হবে দার্জিলিং ও কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর এবং উত্তরবঙ্গের মালদায়।  আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতা আগামীকাল, সোমবারও অব্যাহত থাকবে।  তাপমাত্রাও কিছুটা কম থাকবে।

No comments:

Post a Comment

Post Top Ad