২ মিলিমিটারের দুর্গা! রেকর্ড গড়লেন রায়গঞ্জের শিল্পী - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 October 2023

২ মিলিমিটারের দুর্গা! রেকর্ড গড়লেন রায়গঞ্জের শিল্পী


২ মিলিমিটারের দুর্গা! রেকর্ড গড়লেন রায়গঞ্জের শিল্পী



নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর, ১১ই অক্টোবর:  মা দুর্গার উপস্থিতি যেমন রয়েছে এই বিশ্বব্রহ্মাণ্ডের বিশালতায়, ঠিক তেমনই এই পৃথিবীর ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কণাতেও বিরাজ করেন মা। আর এই ক্ষুদ্র‌ জিনিস দিয়েই ২ মিলিমিটারেরও কম দৈর্ঘ্যের দুর্গা মূর্তি গড়ে তাক লাগালেন রায়গঞ্জের বাসিন্দা মানস রায়। 


পঞ্চাশোর্ধ মানস রায়ের বাড়ি বিন্দল গ্রাম পঞ্চায়েতে হলেও, কর্মসূত্রে তিনি থাকেন রায়গঞ্জের বীরনগরে। পেশায়  তিনি চশমা ব্যবসায়ী হলেও বিভিন্ন অনুষ্ঠান, এমনকি দুর্গা পূজার প্যান্ডেলের কাজও করেন। ছবি আঁকা তাঁর অন্যতম পছন্দের বিষয়। আর এই ছবি আঁকার থেকেই এ ধরণের ক্ষুদ্র মূর্তি বানানোর চিন্তাভাবনা আসে মাথায় তাঁর। 


দেশলাই কাঠি, পাটের দড়ি, মাটি এবং রং দিয়ে মাত্র ৫ মিনিট ৩৩ সেকেন্ডে তিনি তৈরি করেছেন মা দুর্গার একটি মূর্তি, যার দৈর্ঘ্য মাত্র ২ মিলিমিটার। এর আগেও যদিও তিনি এ ধরণের মূর্তি বানিয়েছেন। কিন্তু এবারের তার এই শিল্পকর্ম নিয়ে এসেছে এক বিশেষ সম্মান।' ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ' থেকে মিলেছে তার কাজের স্বীকৃতি।


মানস রায় জানান, সম্পূর্ণ আন্দাজের উপর ভিত্তি করে, কোনরকম আতস কাঁচ ছাড়াই এই অসাধ্য সাধন করেছেন তিনি। শুধু দুর্গার মূর্তি নয়, বিবেকানন্দ নেতাজি, রবীন্দ্রনাথ প্রভৃতি মনীষীর মূর্তিও তৈরি করেছেন তিনি। 


ইন্ডিয়া বুক অফ রেকর্ড ছাড়িয়ে এখন তাঁর লক্ষ্য লিমকা বুক অফ রেকর্ডসে এবং শেষে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করা।  শুধুমাত্র শিল্পের প্রতি ভালোবাসার টানেই তার এই সৃষ্টি বলে জানান শিল্পী নিজেই।

No comments:

Post a Comment

Post Top Ad