তারে জামিন পরের ঈশানকে দেখে চিনতে পারছে না কেউ
প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১১ অক্টোবর: ঈশান নন্দকিশোর অবস্তি, নামটা বোধহয় আমরা কেউ কোনদিন ভুলতে পারবো না কারণ এই চরিত্রটি আমাদের মনের মনিকোঠায় এমনভাবে জায়গা করে নিয়েছে যাকে সরিয়ে ফেলা প্রায় অসম্ভব। আমির খানের বিপরীতে এই শিশু চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেতা দর্শিল সাফারি। বলিউডের ইতিহাসে যে শিশু শিল্পী চরিত্রদের কথা উল্লেখ করা হয় তাদের মধ্যে অন্যতম চরিত্র এটি। আজ আমরা জানবো, প্রথম সিনেমায় এমন দুর্দান্ত অভিনয় করার পর এখন কি করছেন তারে জামিন পার সিনেমার সেই শিশু শিল্পী দর্শিল।
মাত্র ১০ বছর বয়সে আমির খানের মতো একজন সুপারস্টারের বিপরীতে অভিনয় করে সমালোচকদের নজর কেড়েছিলেন দর্শিল। সিনেমায় আমির খানের মতো সুপারস্টার অভিনয় করলেও দর্শিলের অভিনয় আমির খানের অভিনয়কেও ছাপিয়ে গিয়েছিল। ১৫ বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর আজ সেই শিশুটি এখন ২৫ বছরের যুবক। সেই ছোট্ট শিশুকে আজ এক নজরে দেখলে একেবারেই চিনতে পারবেন না আপনি।
প্রথম সিনেমায় দুর্দান্ত অভিনয় করার পর টুকটাক সিনেমা এবং সিরিজে কাজ করলেও তা খুব একটা নজরে আসেনি। মাঝে ‘ঝালাক দিক লাজা সিজন ৫’ নামক রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছিলেন তিনি। সম্প্রতি ড্রামাইয়ামা নামে একটি শর্ট ফিল্মে অভিনয় করতে দেখা গেছে অভিনেতাকে যেখানে বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনের মেয়ে রিমি সেন অভিনয় করেছেন দর্শিলের বিপরীতে। এছাড়াও কিছু বিজ্ঞাপন এবং মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তিনি।
প্রথম সিনেমায় আমির খানের বিপরীতে অভিনয় করার পর কি কোন উপকার হয়েছিল পরবর্তী সময়ে? জিজ্ঞাসা করায় অভিনেতা বলেন, একেবারেই না, কারণ আমি ভীষণ লাজুক প্রকৃতির মানুষ। আমাকে অনেকবার আমির আংকেলকে ফোন বা মেসেজ করতে বলা হয় কিন্তু আমি কোনদিন করিনি কারণ ভীষণ লজ্জা পাই আমি এইভাবে কাজ চাইতে। নিজের পায়ে নিজেই দাঁড়াতে পছন্দ করি আমি। আমার উপর কারোর হাত আছে এই কথাটা শুনতে একেবারেই অপছন্দ করি আমি।
অভিনেতা আরো বলেন, আমির খানের সঙ্গে আরো কাজ করার স্বপ্ন আমার অবশ্যই আছে কিন্তু তা কখনোই জোর করে নয়। যেহেতু তারে জামিন পার সিনেমার ১৫ বছর অতিক্রান্ত হয়ে গেছে তাই আমির খান আঙ্কেলকে দেখাতে চাই আমি কতটা শিখেছি এখন আর তাই আমি তাকে মেসেজ করি। ওনাকে দেখাতে চাই ওনার নির্দেশনায় আজ আমি কতদূর এগোতে পেরেছি।
বর্তমানে এই অভিনেতার সোশ্যাল মিডিয়ায় প্রায় ২ লক্ষের বেশি ফলোয়ার্স রয়েছে। অভিনেতার অনুগামীরা অনেকে যেমন নিক জোনাসের সঙ্গে মিল পান অভিনেতার মধ্যে তেমন অনেকে আবার নেটফ্লিক্স জনপ্রিয় সিরিজ মানি হেইস্ট, সিরিজের সুদর্শন প্রফেসরের চেহারা সঙ্গে মিল পান অভিনেতার। মোদ্দা কথা, সেই ছোট্ট দাঁত উঁচু ঈশানের সঙ্গে এখন কোন মিল পাওয়া যায় না হ্যান্ডসাম দর্শিলের।
.jpeg)
No comments:
Post a Comment