জানেন কী ভারতের প্রতিবেশী এই দেশে মশা মারা পাপ?
প্রেসকার্ড নিউজ ওয়ার্ল্ড ডেস্ক, ১৪ অক্টোবর: ভারতের মতো দেশে মশা কোনও ভয়ঙ্কর বিপদের চেয়ে কম নয়। এই মশার কারণেই বিভিন্ন ধরনের রোগ ছড়ায়। তাই মশা মারার জন্য বিভিন্ন স্প্রে থেকে শুরু করে একাধিক বন্দোবস্ত করা হয়। কিন্তু এমন একটি দেশ আছে যেখানে এই মশা মারা পাপ বলে বিবেচিত হয়। জানেন এই দেশ কোনটি? যে দেশের কথা বলা হচ্ছে তা হল ভুটান।
ভুটানের মানুষ বৌদ্ধ ধর্ম মেনে চলেন। বৌদ্ধধর্মে যে কোনও জীবকে হত্যা করাকে পাপ বলে গণ্য করা হয়। তাই ভুটানের মানুষ মশা মারাকেও পাপ বলে মনে করেন। এমনকি সরকারি কর্মচারীরা এলাকায় মশা নিরোধক স্প্রে করতে গেলেও বৌদ্ধ ধর্মের কট্টর সমর্থকরা এটি নিয়ে ঝগড়া শুরু করেন এবং ওষুধ ছিটাতে বাধা দেয়।
এমনটা যদিও আগে ঘটত। এখন মানুষ বুদ্ধিমান হতে শুরু করেছে এবং ম্যালেরিয়া এড়াতে মশা থেকে দূরত্ব বজায় রাখতে প্রস্তুত। অনেক এলাকায় এখন মানুষ মশা মারা থেকেও বিরত হন না।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে ভুটানে মোট ৫৪টি ম্যালেরিয়ার ঘটনা ঘটেছে। তবে এর মধ্যে মাত্র ৬ জন ছিলেন ভুটানের বাসিন্দা, বাকিরা পর্যটক।
এর পাশাপাশি এমন একটি দেশও রয়েছে, যেখানে একটি মশাও পাওয়া যায় না। সেই দেশটি হল আইসল্যান্ড। এই দেশটি উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত। জানলে অবাক হবেন যে, মশা ছাড়াও সাপ এবং অন্যান্য বুকে ভর দিয়ে চলা প্রাণীও এই দেশে পাওয়া যায় না। এখানকার তাপমাত্রা মাইনাস ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায়।

No comments:
Post a Comment