হাসপাতাল থেকে ছুটি, রাতেই সিজিও কমপ্লেক্সে জ্যোতিপ্রিয় - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 30 October 2023

হাসপাতাল থেকে ছুটি, রাতেই সিজিও কমপ্লেক্সে জ্যোতিপ্রিয়


হাসপাতাল থেকে ছুটি, রাতেই সিজিও কমপ্লেক্সে জ্যোতিপ্রিয় 



কলকাতা, ৩০ অক্টোবর: হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন বণ্টন দুর্নীতি মামলায় এবার ইডি হেফাজতে থাকবেন তিনি। সোমবার রাতেই তাঁকে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে।


রেশন বণ্টন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গত বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার করে ইডি। ৬ নভেম্বর পর্যন্ত তাঁকে ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত। শুধু তাই নয়, মন্ত্রী এবং তার ঘনিষ্ঠদের ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করে দিয়েছেন তদন্তকারীরা। নজরে রয়েছে একাধিক বেনামী কোম্পানি-সহ সম্পত্তি। 


শুক্রবার জ্যোতিপ্রিয়কে আদালতে পেশ করা হলে সেখানে জ্ঞান হারান তিনি। সেদিন রাতেই তাঁকে ভর্তি করা হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে। আদালতের নির্দেশে মেডিক্যাআল বোর্ডও গঠন করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ভর্তি হওয়ার পর ঘাড়ে ও মাথায় এমআরআই হয় মন্ত্রীর। রিপোর্টৈ কোনও সমস্যা পাওয়া যায়নি। তবে, ঘাড়ের কাছে সার্ভাইকাল স্পাইনে কিছু সমস্যা রয়েছে জ্যোতিপ্রিয়র।


মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় ক্রিটিকাল কেয়ার  ইউনিট থেকে রবিবার তাকে কেবিনে স্থানান্তরিত করা হয় এবং আজ সোমবার প্রায় ১০ টা নাগাদ হাসপাতাল থেকে ছাড়া পেলেন জ্যোতিপ্রিয়। রাতেই তাঁকে কড়া নিরাপত্তায় নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে। এখন ১০ দিনের ইডি হেফাজতে থাকবেন তিনি। এদিন সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই ইডি দফতরে যান জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক ও দাদা দেবপ্রিয় মল্লিক।

No comments:

Post a Comment

Post Top Ad