স্ত্রীর সঙ্গে ঘুমিয়ে বিপাকে ব্যক্তি, ২ বছরের কারাদণ্ড - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 October 2023

স্ত্রীর সঙ্গে ঘুমিয়ে বিপাকে ব্যক্তি, ২ বছরের কারাদণ্ড

 


স্ত্রীর সঙ্গে ঘুমিয়ে বিপাকে ব্যক্তি, ২ বছরের কারাদণ্ড 


 

প্রেসকার্ড নিউজ ওয়ার্ল্ড ডেস্ক, ২১ অক্টোবর: স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের দায়ে এক ব্যক্তিকে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি আমেরিকার। ৪০ বছর বয়সী এই ব্যক্তির নাম ট্র্যাভিস ফিল্ডগ্রোভ এবং তাঁর ২১ বছর বয়সী স্ত্রীর নাম সামান্থা কার্শনার। নেব্রাস্কার হেস্টিংসে গত ১ অক্টোবর বিয়ে হয় এই দম্পতির। এখন নিশ্চয়ই ভাবছেন যে, কেন তার নিজের স্ত্রীর সাথে যৌন সম্পর্কের জন্য ব্যক্তিকে শাস্তি দেওয়া হল! আসুন জেনে নিই পুরো বিষয়টি কী-


জানা গিয়েছে, ওই ব্যক্তি যে তরুণীকে বিয়ে করেছেন, তিনি তার আসল মেয়ে। হ্যাঁ, একদম ঠিক পড়ছেন। সামান্থা ওই ব্যক্তির স্ত্রী এবং সেইসঙ্গে তাঁর মেয়েও। মিররের প্রতিবেদনে বলা হয়েছে, দুজনেই স্বীকার করেছেন যে তাদের মধ্যে প্রেম ও শারীরিক সম্পর্ক ছিল। সামান্থা পুলিশকে জানিয়েছেন, ৩ বছর আগে তিনি তার মাকে জিজ্ঞেস করেছিলেন, তার বাবা কে। তিনি তার বাবার সাথে দেখা করতে চেয়েছিলেন। বারবার জিজ্ঞাসা করায়, মা তাঁর বাবার পরিচয় প্রকাশ করেন এবং জানায় যে ফিল্ডগ্রোভ তাঁর বাবা। 


ফিল্ডগ্রোভ সম্পর্কে জানার পর, সামান্থা তার বাবার সাথে ৩ বছর ধরে মেয়ের মতো বসবাস করেন। ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্কের পরিবর্তন হতে থাকে এবং তা যৌন সম্পর্কের পর্যায়ে পৌঁছে যায়। বাবা-মেয়ে থেকে স্বামী-স্ত্রীতে তাদের সম্পর্ক কীভাবে এগিয়েছে তা পুলিশকে জানাননি দুজনেই। তবে, তিনি নিশ্চিতভাবেই স্বীকার করেছেন যে দুজনের মধ্যে অনেক ঘনিষ্ঠতা ছিল। দুজনের ডিএনএ টেস্ট করা হলে এ তথ্য জানা যায়। ডিএনএ পরীক্ষায় সত্য প্রকাশ পায় দুজনের মধ্যে আসল সম্পর্ক ছিল বাবা ও মেয়ের। কিন্তু দুজনেই সীমা অতিক্রম করেন এবং এই সম্পর্কের সম্মান ভঙ্গ করেন। 


ফিল্ডগ্রোভ এবং সামান্থা দুজনেই স্বীকার করেছেন যে, তারা ব্যভিচার করেছেন এবং বাবা-মেয়ের পবিত্র সম্পর্ককে অসম্মান করেছেন। তাদের দুজনের পক্ষের উকিল জেফ লোফেলার বলেছেন, ফিল্ডগ্রোভ গভীরভাবে বিব্রত এবং আর কখনও এরকম কিছু করবেন না। কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সামান্থা পুলিশকে আরও বলেছিলেন যে, তার সৎ বোনের সাথে তার একটি প্রতিযোগিতা ছিল যে তার বাবার সাথে প্রথমে কে ঘুমাবে। ফিল্ডগ্রোভকে তার মেয়ের সাথে ঘুমানোর জন্য ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad