মদ্যপানে বাধা দেওয়ায় রাগ! দুধের শিশুকে মাটিতে আছড়ে খুন বাবার - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 October 2023

মদ্যপানে বাধা দেওয়ায় রাগ! দুধের শিশুকে মাটিতে আছড়ে খুন বাবার


মদ্যপানে বাধা দেওয়ায় রাগ! দুধের শিশুকে মাটিতে আছড়ে খুন বাবার 




প্রেসকার্ড নিউজ ন্যাশনাল ডেস্ক, ২১ অক্টোবর: মদ্যপানে বাধা দিয়েছে স্ত্রী, রাগে দুই বছর বয়সী শিশুকে মাটিতে আছড়ে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। চরম পাশবিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ে। 

তথ্য অনুযায়ী, আলিগড়ে বসবাসরত বাবা তার ছেলেকে মাটিতে আছড়ে ফেলে খুন করেছেন। শিশুটির মা তার বাবাকে মদ খেতে নিষেধ করেছিলেন। এরপরই বাবার রাগ সপ্তমে পৌঁছে যায়। এর পরে তিনি তার সমস্ত রাগ তার দুই বছরের ছেলের ওপর প্রকাশ করেন। অভিযোগ, তিনি দুই বছর বয়সী ছেলেকে মাটিতে আছড়ে ফেলে দেয়, ফলে তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে তাপল থানার আদমপুরে। ঘটনার পর থেকে মাদকাসক্ত বাবা পলাতক রয়েছে। অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন শিশুর মা। অপরদিকে পুলিশ শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।


এই ঘটনার বিষয়ে শহরের ডিএসপি রাজীব দ্বিবেদী বলেন, 'আদমপুরের বাসিন্দা প্রেমচাঁদ চার বছর আগে খুশবুকে বিয়ে করেছিলেন। বিয়ের পর তাদের একটি ছেলে হয়, যার নাম লবকুশ। প্রেমচাঁদ মদ্যপানে আসক্ত ছিলেন। তিনি প্রায়ই মদ্যপ অবস্থায় বাড়িতে এসে স্ত্রী খুশবুকে মারধর করতেন।'


তিনি আরও জানান, শুক্রবার রাতে খুশবু তার স্বামীকে মদ্যপান করতে বাধা দিলে তাদের মধ্যে বিবাদ শুরু হয়। এই সময় প্রেমচাঁদ রাগে তার দুই বছরের ছেলে লবকুশকে মাটিতে আছড়ে ফেলে দেন, যার কারণে মাথায় গুরুতর চোট পায় শিশুটি। পরিবারের লোকজন ২ বছরের ছেলেকে চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা প্রেমচাঁদ পলাতক।

No comments:

Post a Comment

Post Top Ad