পাইস হোটেল ছেড়ে এবার সিনেমার পর্দায়! নন্দিনী দিদির রূপ দেখে অবাক ভক্তরা!
প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১১ অক্টোবর: আজকের দিনের সোশ্যাল মিডিয়া সেনশেসন হলেন ডালহৌসির অফিস পাড়ার নন্দিনী দিদি। ইউটিউবের দৌলতে আজ তিনি ঘরে ঘরে পরিচিত। মোটামুটি সকলেই জানে তার সংগ্রামের গল্প। সবকিছু ঠিক থাকলে চলতি বছরে দীর্ঘদিনের প্রেমিকের সাথে ঘর বাঁধতেও শুরু করবেন তিনি। আর এবার খবর, নন্দিনী নাকি সিনেমায় নাম লেখাচ্ছেন।
ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করলেও ভাগ্যের ফেরে শুরু করেছেন পাইস হোটেলের ব্যবসা। শোনা যাচ্ছে ডালহৌসির ফুটপাথ ছেড়ে খুব শীঘ্রই নাকি তার দুটো নতুন আউটলেটও খুলতে চলেছে। যদিও এই নন্দিনীর প্রতি সহমর্মিতার বদলে বিরক্তিই বেশি ঝলকে পড়ে নেটিজনদের মুখে। কেউ কেউ তাকে পছন্দ করলেও, অনেকেই তাকে নিয়ে বিরূপ মন্তব্য করে থাকেন।
যদিও এসবে খুব একটা যায় আসেনা অফিসপাড়ার নন্দিনীর। তিনি তো তার ব্যবসা নিয়েই খুশি। এবং নিজের কেরিয়ার তৈরি করার জন্য যতটা পরিশ্রম করতে হয় সেটা তিনি করতে রাজি। এই যেমন কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন, খুব শীঘ্রই তার হোটেলের দুটি নতুন শাখা খুলতে চলেছেন। যার একটি হবে সাউথ কলকাতায় এবং অন্যটি হবে নিউ টাউনে।
তবে এখানেই চমকের শেষ নয়, গত শনিবারই একটি লাইভ শো করেন নন্দিনী। এইদিন তার সাথে ছিলেন রাজা সাহা। দুজনে মিলে একগুচ্ছ কাগজ হাতে এই লাইভ করেন তারা। সেখানে তিনি বলেন, খুব শীঘ্রই বড় চমক নিয়ে আসছেন তারা। এরপরেই ভাইরাল দিদি নন্দিনী বলেন, ‘আজ একটা চরিত্রের কথা বলব। নন্দিনী নয়, সে নিলাক্ষী।
এরপর রাজা বলে ওঠেন, নিলাক্ষী লিখতে ভালোবাসে। সত্যিটাকে তুলে ধরতে ভালবাসে নিজের লেখায়। এমনকি এরপরেই তিনি নিলাক্ষীর সাথে তুলনা করেন ব্যোমকেশের অজিত ও ফেলুদার জটায়ুর সঙ্গে। আর এখান থেকেই অনুরাগীদের ধারণা, খুব শীঘ্রই হয়ত সিনেমার পর্দায় দেখা যাবে নন্দিনীকে। যদিও বিষয়টা নিয়ে বিস্তারিত কিছুই বলেননি তিনি। চাই ঠিক কী হতে চলেছে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
.jpeg)
No comments:
Post a Comment