পুজোর বাজার জমজমাট, লক্ষ্মী লাভের আশায় ব্যবসায়ীরা
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ১১ অক্টোবর : বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজার আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। আর তার আগেই শুরু হয়েছে কেনাকাটার পর্ব। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে পুজো উপলক্ষে বাজারে দেখা গেল প্রচুর ভিড়। গত সপ্তাহে বাজার মন্দা থাকলেও চলতি সপ্তাহের বাজার অনুযায়ী লক্ষ্মী লাভের আশায় রয়েছেন ময়নাগুড়ি শহরের ব্যবসায়ীরা।
বুধবার ময়নাগুড়ি শহরে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। এতে অনেকটাই আশাবাদী বস্ত্র ব্যবসায়ীরা। উল্লেখ্য, গত সপ্তাহে বৃষ্টির দরুণ ব্যবসায়ীদের মাথায় হাত পড়ে গিয়েছিল। তবে বর্তমানে আকাশ ভালো থাকায় বাজারে দেখা মিলছে ক্রেতাদের। ফলে তুলনামূলক ভাবে বাজার ভালো হচ্ছে বলেই দাবী করেছেন বস্ত্র ব্যবসায়ীরা।
এই বিষয়ে ব্যবসায়ী রতন রায় বলেন, "কয়েকদিন থেকে বাজার মোটামুটি ভাবে হচ্ছে। তবে আগের থেকে বাজার খুবই খারাপ।" অপর এক বস্ত্র ব্যবসায়ী সুকুমার সাহা বলেন, "কয়েকদিন আগে বৃষ্টির জন্য মানুষ বাজারে আসেননি। ফলে আমরা চিন্তায় ছিলাম। তবে, বাজারে এখন ক্রেতারা আসছেন। পুজোর আরও কিছুদিন আছে। আশা করি বাজার ভালো হবে।"

No comments:
Post a Comment