পুজোতে স্বাদ বদল করুন ব্রেকফাস্টে - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 October 2023

পুজোতে স্বাদ বদল করুন ব্রেকফাস্টে


পুজোতে স্বাদ বদল করুন ব্রেকফাস্টে

সুমিতা সান্যাল,১৮ অক্টোবর: সারা বছর একই ধরনের ব্রেকফাস্ট খেতে আমরা অভ্যস্ত সময়াভাবের কারণে।এবার পুজোয় তাই একটু স্বাদ বদল করে নিতে পারেন ভেজ কোলহাপুরি দিয়ে।তৈরির প্রক্রিয়া দেখে নিন।

উপাদান - 

১\২ বাঁধাকপি,টুকরো করে কাটা,

১ কাপ গাজর,টুকরো করে কাটা,

২ টি ছোট আলু, টুকরো করে কাটা,

১\২ কাপ মটরশুঁটি,

১ টি মাঝারি আকারের পেঁয়াজ,টুকরো করে কাটা,

১ টি মাঝারি আকারের ক্যাপসিকাম,টুকরো করে কাটা,

১ টি টমেটো,টুকরো করে কাটা।

পেস্টের জন্য -

১ চা চামচ জিরা,

১ চা চামচ গোটা গোলমরিচ,

১ টি দারুচিনি,

৩ টি লবঙ্গ,

৬ টি গোটা লাল লংকা,

১ টেবিল চামচ গোটা ধনে,

১\৪ কাপ গ্রেট করা তাজা নারকেল,

১ টেবিল চামচ তেল ।

গ্রেভির জন্য -

১ টি ছোট এলাচ,

১ টি দারুচিনি,

২ টি গোটা লাল লংকা,

১\২ চা চামচ লাল লংকার গুঁড়ো, 

১\২ চা চামচ হলুদ গুঁড়ো, 

১ চা চামচ ধনে গুঁড়ো, 

১\২ চা চামচ গরম মশলা গুঁড়ো,

১ টেবিল চামচ তেল,

স্বাদ অনুযায়ী লবণ।

তৈরির প্রক্রিয়া  -

একটি প্যানে সামান্য তেল দিয়ে গরম করে বাঁধাকপি ও আলু দিয়ে হালকাভাবে নাড়ুন এবং একপাশে রাখুন।একইভাবে গাজর,মটরশুঁটি,ক্যাপসিকাম ও পেঁয়াজ টস করে বের করে নিন।

প্যানে তেল দিয়ে তাতে জিরা,গোটা গোলমরিচ,গোটা ধনে, লবঙ্গ, দারুচিনি ও গোটা লাল লংকা দিয়ে দিন।এতে গ্রেট করা নারকেল যোগ করুন এবং ২ মিনিট ভাজুন।এই মিশ্রণটি পিষে একটি মসৃণ পেস্ট তৈরি করুন।

আবার প্যানে তেল গরম করুন।এতে ছোট এলাচ,গোটা লাল লংকা দিয়ে পেঁয়াজ যোগ করুন এবং ভাজুন।এরপর টমেটো দিন।ধনে গুঁড়ো, লাল লংকার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মেশান।যখন মশলা তেল ছাড়তে শুরু করবে,তখন এতে প্রস্তুত পেস্ট যোগ করুন এবং তেল ছেড়ে না যাওয়া পর্যন্ত রান্না করুন।

এতে সব টস করা সবজি দিন।জল যোগ করুন এবং কম আঁচে ২ থেকে ৩ মিনিট রান্না করুন।এর উপর গরম মশলা গুঁড়ো দিয়ে মেশান।একটি পাত্রে বের করে রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন।আপনি ইচ্ছে হলে এতে পনিরও যোগ করতে পারেন।

No comments:

Post a Comment

Post Top Ad