ইচ্ছে পুতুলের গিনির শাশুড়ি মা শালিনী বাস্তবে কেমন?
প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৮ অক্টোবর: জি বাংলার ইচ্ছে পুতুল ধারাবাহিকে এখন ধামাকাদার পর্ব চলছে। সদ্য শেষ হয়েছে ধারাবাহিকে গিনি আর রূপের বিয়ের ট্র্যাক। এর মধ্যেই গিনির সামনে প্রকাশ্যে এসেছে রূপের আসল লম্পট চরিত্রটি। রূপের এই রকম আচার ব্যবহারে পূর্ণ সমর্থন করেন তার মা শালিনী। এই শালিনীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মালবিকা সেন। এবার ধারাবাহিকে নিজের চরিত্র নিয়ে মুখ খুললেন তিনি।
ধারাবাহিকে অভিনিত রূপ চরিত্রটি মেঘের পাড়ার একজন লম্পট ছেলে। তার সঙ্গে বহু মেয়ের সম্পর্ক রয়েছে। তবুও নিজের বাবার কথায় সম্পত্তির লোভে গিনিকে বিয়ে করে রূপ। যদিও তার আগে মেঘ বার বার চেষ্টা করেছিল গিনিকে রূপের আসল চরিত্রটা বোঝানোর। কিন্তু প্রেমে অন্ধ গিনি এসব শুনতেই নারাজ ছিলো। তবে বিয়ের পরই গিনি বুঝতে পারে, মেঘ তাকে সব ঠিক কথা বলেছিল। রূপ একটা খারাপ ছেলে।
পাড়া প্রতিবেশীর কাছ থেকে রূপের সম্পর্কে জানার পরই গিনির টনক নড়ে। তারপরেও ফুলশয্যার ঘরে রূপ গিনির সঙ্গে জোর পূর্বক মিলন স্থাপন করে। গিনির গায়ে হাত তোলে। তার সমস্ত গহনা কেড়ে নেয়। আর ছেলের এসব কাজে সাপোর্ট করে রূপের মা। এমনকি তিনি গিনিকেও বাড়ির লোককে কিছু জানাতে বারণ করে। তবে রূপের মা এর এরকম চরিত্র নিয়ে বিরক্ত দর্শকেরা। ছেলের অন্যায় গুলোকে সাপোর্ট করা ভালো চোখে দেখছেন না তারা।
রূপের মা শালিনীর এই অন্য শেডের নেগেটিভ চরিত্রটি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে মালবিকা সেন। আর তাকে নাকি এই চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে সাহায্য করেছে লীনা গঙ্গোপাধ্যায়। এই প্রসঙ্গে এদিন মালবিকা সেন বলেন, আমার নিজের একটা স্কুল আছে। সেখানে অনেক বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আছে। তাই আমি প্রথমে এরকম চরিত্রে অভিনয় করতে চায়নি। কিন্তু লীনা দি আমায় বলে তুমি পারবে। নিজের আসল আমি টা থেকে বেরিয়ে এসে যদি সম্পূর্ণ ভাবে এই চরিত্রে ঢুকে পড় তাহলে দেখবে আর কোনো অসুবিধা হবে না। তাই আমিও সেই মতোই চেষ্টা করছি।
এদিন তিনি শালিনী চরিত্র প্রসঙ্গে বলেন, এই চরিত্রটি একটি অন্য রকম মা এর ভূমিকা বহন করছে। অনেক মা আছে যারা তাদের সন্তানদের অন্যায় দেখেও কিছু বলে না। বলা যেতে পারে তারা অতিরিক্ত সন্তান স্নেহে অন্ধ। শালিনী চরিত্রটাও অনেকটা ওরকম। তবে রূপকে যখন তার বাবা কিছু বলে সেই কথাটাও ছেলেকে শুনতে বলেন তিনি। অর্থাৎ এখানে শাসনও আছে আদরও আছে। তবে বাস্তবে আমি খুব ডিসিপ্লিন। এরকম অন্যায় একদম সহ্য করতে পারি না। এর জন্যে লোকে ভাবে আমি অহংকারী।
তবে এই প্রথম নয় এর আগেও খলনায়িকার চরিত্রে অভিনয় করেছেন মালবিকা। তিনি বলেন, আমার মনে হয় নায়িকার চরিত্রতে অভিনয় করার থেকে খলনায়িকার চরিত্রতে অভিনয় করা একটি চ্যালেঞ্জিং বিষয়। এর আগেও আমি নেগেটিভ চরিত্রে অভিনয় করেছি। তখন যখন রাস্তায় মানুষ এসে আমাকে বলেছে তোমার অভিনয় খুব ভালো হচ্ছে তখন আমার খুব ভালো লাগে মনে হয় আমি পেরেছি। এমনকি শালিনীর চরিত্রে অভিনয় করতে দেখে আমার স্কুলের বাচ্চারা আমায় বলে তুমি কী সত্যি ব্যাড আন্টি? তখন আমি তাদের বলি এখন তুমি যাকে দেখছো সে আমি। আর ওটা অন্যকেও।

No comments:
Post a Comment