বয়স ধরে রাখতে রোজ এই ছোট্ট কাজ করেন সৌরভ গাঙ্গুলী
প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৩ অক্টোবর: দাদাগিরির মঞ্চে লর্ডসের মেজাজে দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ শুরু হল দাদাগিরি আনলিমিটেড সিজন ১০। বহুদিনের অপেক্ষার পর ৬ অক্টোবর থেকে জি বাংলার মঞ্চে স্বমহিমায় ফিরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর এবারের ট্যাগলাইন বাঙালি লড়ে, বাঙালি গড়ে, বাঙালি আজও দাদাগিরি করে। কিন্তু জানেন কী দাদার এই ৫১ বছর বয়সেও নিজেকে এই ভাবে ফিট রাখার রহস্য কী? দাদাগিরির মঞ্চ থেকে এবার সেই সিক্রেট ফাঁস করলেন দাদা নিজেই। চলুন জেনে নিই কী বললেন দাদা।
শুক্রবার আর শনিবার সম্প্রচারিত হচ্ছে সৌরভ গাঙ্গুলির দাদাগিরি। আর শুক্রবারের পর শনিবার এই মঞ্চে হাজির হয়েছিলেন জি বাংলার জনপ্রিয় সিরিয়াল নিম ফুলের মধুর সমস্ত কলা কুশলীরা। সেখানেই দাদাকে এদিন বিভিন্ন জন বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকেন। আর বরাবরের মত হাসি মজা করেই সেই সব প্রশ্নের উত্তর দিতে দেখা গেল ভারতীয় ক্রিকেট দলের গর্ব সৌরভ গাঙ্গুলিকে।
আর সেরকম ভাবেই এদিন প্রিয় দাদার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়েছিলেন সিরিয়ালের নিম ফুলের মধুর রুচিরা ওরফে সৌমি চক্রবর্তী। সিরিয়ালে পেশায় সাংবাদিক রুচি এদিন সৌরভ গাঙ্গুলির জানতে চান ‘এতদিন ধরে যে দাদা গ্ল্যামারটা মেনন্টেইন করছেন এর পেছনে কী রহস্য রয়েছে? আর শনিবারের এই বিশেষ পর্বে সৌমির প্রশ্নের উত্তর দিয়েছেন সৌরভ।
তিনি বলেন, সপ্তাহে একদিন করে তাকে বিউটি পার্লারে নিয়ে যান সৌরভের অর্ধাঙ্গিনী ডোনা গাঙ্গুলী। বিভিন্ন রকমের ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে হয় সৌরভকে। সকালে একটা ক্রিম মাখেন তিনি। দুপুরে নেন বিউটি স্লিপ। বিকালে উঠে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে আবারও একটা ক্রিম মাখেন সৌরভ। তবে তার বলার ধরনে সৌমি বুঝে গিয়েছিলেন, অলীক কাহিনী বলছেন সৌরভ। তিনি বলেন,সৌরভ যা বলছেন তা হতে পারে না।
তবে সৌমির কথায় সৌরভ না থেমে বলেন, তার মা মুখে বেসন লাগিয়ে দেন। মাঝে মাঝে দুধের সরও লাগান সৌরভ। এছাড়াও সেটে এসে মেকআপ করেন। আসলে রূপটান নিয়ে যা যা জানতেন, এদিন সবই দাদাগিরির মঞ্চে জাহির করেন সৌরভ। তবে পরে জানান, মুখে কিছুই মাখেন না তিনি। তবে রীতিমত ডায়েট করেন সৌরভ।
কারন আমরা সবাই জানি দাদার পছন্দের খাবার বিরিয়ানি। সেই কারণেই পর্ণার জেঠি জিজ্ঞেস করেন, বিরিয়ানি খেয়ে এত রোগা কীভাবে থাকেন সৌরভ?আর সেই প্রশ্নের জবাবে বেশ দুঃখের স্বরে সৌরভ বলেন, বিরিয়ানি আর খাই না তো! বছরে একবার, তাও ম্যাডেমের জন্মদিনে। অভ্যেস হয়ে গেছে। ভাত, রুটি, পাউরুটি কিচ্ছু খাই না।
.jpeg)
No comments:
Post a Comment