জনপ্রিয় নায়িকার বিপরীতে টলিউডে পা রাখছেন মিঠাইয়ের উচ্ছেবাবু - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 October 2023

জনপ্রিয় নায়িকার বিপরীতে টলিউডে পা রাখছেন মিঠাইয়ের উচ্ছেবাবু

 



জনপ্রিয় নায়িকার বিপরীতে টলিউডে পা রাখছেন মিঠাইয়ের উচ্ছেবাবু



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৮ অক্টোবর:জি বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক হল মিঠাই। আর তাতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন সৌমিতৃষা কুন্ডু আর আদৃত রায়। কয়েকদিনেই তাদের অভিনয় দিয়ে তারা দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। তবে ধারাবাহিক শেষ হলেও দেব এর সিনেমায় অভিনয় করতে দেখা গেছে মিঠাই ওরফে সৌমীতৃষাকে। কিন্তু সবার মনে প্রশ্ন উঠেছিল পর্দায় কবে দেখা যাবে আদৃতকে। আর এবার সব অপেক্ষার অবসান ঘটিয়ে বড়ো পর্দায় কামব্যাক করতে চলেছেন অভিনেতা। 


রাজ চক্রবর্তী প্রযোজনায় ২০১৮ সালে মুক্তি পেয়েছিল আদৃত অভিনীত ছবি নূর জাহান। পরে প্রেম আমার ২ ছবিতেও আদৃত মুখ্য চরিত্রে ছিলেন। এছাড়াও দেব এর পাসওয়ার্ড আর পরিণীতা সিনেমাতেও এই অভিনেতাকে দেখা গিয়েছিল। তবে বড় পর্দায় নায়কোচিত ইমেজ কিন্তু ছিল অধরা। তাই সিনেমা ছেড়ে সিরিয়ালে যখন নাম লেখালেন, তখন আদৃতকে সমালোচনার মুখেও পড়তে হয়। কিন্তু ছোট পর্দায় তার অভিনীত সিদ্ধার্থ চরিত্রটি যাবতীয় কটাক্ষের উত্তর দিয়েছিল।


তবে মিঠাই শেষ হওয়ার পর বেশ কয়েকদিন অভিনয় থেকে দূরে ছিলেন অভিনেতা। সম্প্রতি কানাঘুষো শোনা যাচ্ছিল আদৃত নাকি ছোট পর্দায় আবার কামব্যাক করছেন। আর তার বিপরীতে থাকবেন সৃজলা গুহ। কিন্তু সেই খবর যে মিথ্যা ছিলো সেটা নিজেই ফেইবুকে পোস্ট করে জানিয়েছিলেন আদৃত। তার সঙ্গে তিনি সংবাদমাধ্যম গুলোকে মিথ্যা খবর প্রচার করার জন্য কটাক্ষ করতেও ছাড়েননি।


এদিন অভিনেতা জানিয়েছেন, অনেকেই আমায় মেসেজ/ ফোন করে জানতে চাইছেন আমি নতুন একটি ধারাবাহিকে অভিনয় করছি কিনা। অনেক নিউজ পোর্টাল তো সেই নিয়ে খবরও করেছে। যারা আমায় নিয়ে চিন্তিত তাদের বলছি, দয়া করে এই সব খবরকে পাত্তা দেবেন না, যেমন আমি করি। গত বছর দুবার এবং এই বছর একবার ওরা আমাকে মেরেও ফেলেছে। সপ্তাহখানেক আগে আমার নাকি দুর্ঘটনা হয়েছে এরকম কথাও লেখা হয়েছে।


এরপরেই তিনি লিখেছেন,আর এবার বলা হচ্ছে, আমি নতুন সিরিয়াল করছি, যে ব্যাপারে আমি কিছুই জানি না। হয় তাদের সংবাদের সূত্র সঠিক না, নয়তো তারা আমাকে বড্ড বেশি ভালোবাসে। যাই হোক না কেন, দুই ক্ষেত্রেই আমি তাদের চেষ্টার প্রশংসা করতে চাই, কারণ আমার পিছনে এতটা সময় তারা ব্যয় করছে। তবে আমি একদম ঠিক আছি এবং নতুন কিছুর প্রস্তুতি নিচ্ছি। খুব শীঘ্রই ঘোষণা করব!


আর এর পরেই শোনা যাচ্ছে ছোট পর্দায় নয় বড় পর্দায় কাম ব্যাক করছেন আদৃত। টলিপাড়ার সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এসভিএফ প্রযোজনা সংস্থার তৈরি হওয়া নতুন ছবিতে নাকি দেখা যাবে আদৃতকে। সূত্রের খবর ছবির পরিচালক অভিরূপ ঘোষ। ছবির নাম পাগল প্রেমী তবে আদৃতের বিপরীতে কোন অভিনেত্রীকে দেখা যাবে তা এখনও নিশ্চিত হয়নি। এই ছবির ব্যাপারে এখনই মুখ খুলতে নারাজ আদৃত বা ছবির টিম।

No comments:

Post a Comment

Post Top Ad