বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জনপ্রিয় এই অভিনেত্রী
প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৩ অক্টোবর : এই বছরে টলিউডে শুধুই বিয়ের সানাইয়ের সুর। টেলিভিশনের জনপ্রিয় সব অভিনেত্রীরা জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করে দিয়েছেন। মিষ্টি সিং, রুশা চক্রবর্তী, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। এমনকি শোনা যাচ্ছে চলতি বছরে সাত পাকে বাঁধা পড়ছেন আরও এক অভিনেত্রী সন্দীপ্তা সেন। যা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে। তার মধ্যেই শোনা গেল এক নতুন খবর। এই বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী শ্রীপর্ণা রায়।
কয়েকমাস আগে মুকুট থেকে প্রস্থান করে গাঁটছড়ার নায়ক ঋদ্ধির দ্বিতীয় স্ত্রী রুক্মিণী ভূমিকায় অভিনয় করছিলেন এই অভিনেত্রী। তিনি কলেজে স্নাতকোত্তর পড়ার সময়েই ২০১২ সালে প্রথম অভিনয়ের সুযোগ পান স্টার জলসা খ্যাত আঁচল ধারাবাহিকে। এরপর ২০১৫ সালে স্টার জলসা খ্যাত আজ আরি কাল ভাবেও পিকু চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়াও তাকে জি বাংলার অরিজিনাল সিরিজ নিমকি ফুলকিতে দেখা গেছে।
দেব-রুক্মিণী অভিনীত ছবি কিডন্যাপ তেও অভিনয় করেছিলেন। পাশাপাশি কয়েকটি মিউজিক আলবামও করেছিলেন শ্রীপর্না। এই মুহূর্তে গাঁটছড়া ধারাবাহিকের কারণেই জনপ্রিয়তার শিখরে রয়েছেন শ্রীপর্ণা। তবে শোনা যাচ্ছে শীঘ্রই শেষ হচ্ছে গাঁটছড়া। আর এর মধ্যেই সামনে এলো অভিনেত্রীর বিয়ের খবর। জানা গেছে এই বছরে নভেম্বরের শেষে সাত পাকে বাঁধা পড়বেন অভিনেত্রী। তবে বিয়ের তারিখ এখনই জানতে নারাজ তিনি।
শ্রীপর্ণার এই সম্বন্ধ ঠিক হয়েছে অনলাইন অ্যাপের মাধ্যমে। কিন্তু পাত্র কে, বিয়েটা কোথায় হচ্ছে সেটাও জানাতে রাজি নয় নায়িকা। আসলে গোটা বিয়েটাই ঘটছে চুপিসারে। তার পরিবারের কয়েকজন ছাড়া এই বিয়ের ব্যাপারে বিশেষ কেও কিছু জানে না। শুধু এই টুকু জানা গেছে অভিনেত্রীর শশুর বাড়ি হচ্ছে চন্দননগরে। আর তার স্বামী কোনো ইন্ড্রাস্ট্রির মানুষ নন। তিনি সম্পূর্ণ এক আলাদা পেশার মানুষ।
অভিনেত্রীর ঘনিষ্ঠদের খবর অনুযায়ী, শ্রীপর্ণার হবু স্বামী একজন চিকিৎসক। প্রথম থেকেই অভিনেত্রী চেয়েছিলেন তিনি ইন্ডাস্ট্রির বাইরের কাওকে বিয়ে করতে। সেইরকমই মানুষের সেবায় ব্রতী থাকবেন এমন একজনকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি। তবে শোনা যাচ্ছে কোনো ট্রেন্ড ফলো করে নয় বাঙালির জনপ্রিয় লাল বেনারসি পরেই বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেত্রী।
নিজের বিয়ে প্রসঙ্গে এদিন শ্রীপর্ণা বলেন, “প্রস্তুতি তুঙ্গে। তবে আমার যে হেতু শুটিং চলছে, তাই দাদা, মামা, মাসিরা সব দায়িত্ব ভাগ করে নিয়েছেন। আমার বাড়ির কাছাকাছিই বসবে বিয়ের আসর। খুব বেশি দূরে যাবো না। তবে বিয়েতে আমি সাবেকি সাজেই সাজব। লাল বেনারসি কেনা হয়ে গিয়েছে। আর মেনুতে থাকছে আমার প্রিয় বিরিয়ানি। বাকি তো আছেই চিংড়ি, ভেটকি।
.jpeg)
No comments:
Post a Comment