এই বছরই বিয়ের পিঁড়িতে বসছেন সারদা মা
প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৩ অক্টোবর : সিরিয়াল, সিনেমা থেকে শুরু করে ওয়েব সিরিজ সব জায়গাতেই সাবলীল ভাবে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন সন্দীপ্তা সেন। বলা যেতেই পারে তিনি বর্তমানে টলিউডের একজন নামকরা অভিনেত্রী। তবে শুধু অভিনয় নয়, ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় থাকেন তিনি। শোনা গিয়েছিল প্রেম করছেন অভিনেত্রী। আর এবার প্রকাশ্যে এলো সন্দীপ্তার বিয়ের খবর।
২০০৭ সালে ধারাবাহিক দুর্গা দিয়ে অভিনয়ে হাতেখড়ি সন্দীপ্তার। এরপর তিনি একে একে টাপুর টুপুর, তুমি আসবে বলে, প্রতিদান, আয় খুকু আয়, রানী রাসমণির মত ধারাবাহিকে অভিনয় করেছেন। টলিউডেও তিনি অঙ্কুশের শিকারপুর ছবিতে অভিনয় করেছেন। আস্তে লেডিস, বোধন, নষ্টনীড় এর মত ওয়েব সিরিজেও তাকে মুখ্য ভূমিকায় দেখা গেছে। আর পুজোর পর তার অভিনীত বোধন ২ মুক্তি পেতে চলেছে।
যার ফলে অভিনেত্রীর কাজের জায়গায় তুমুল ব্যস্ততা। তবে তারই মাঝে জোর কদমে চলছে বিয়ের প্রস্তুতিও।আর বিয়ে করছেন প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়েকে।একটা গানের ভিডিয়ো শ্যুট করতে গিয়ে দুজনের পরিচয় হয়। তারপর বন্ধুত্ব হয় আর পরবর্তীতে সেই বন্ধুত্ব গড়িয়ে শুরু হয় প্রেম। বিগত দুই বছর ধরে চুটিয়ে প্রেম করছেন সন্দীপ্তা এবং সৌম্য। প্রথমদিকটা বিষয়টা গোপনেই রেখেছিলেন তারা।
তবে বিষয়টি নিয়ে একটু গুঞ্জন শুরু হতেই সন্দীপ্তা জানিয়ে দেন তার আর সৌম্যর কথা। তারপর থেকেই খুল্লমখুল্লা প্রেম করেছেন দুজনে। কিছুদিন আগে থাইল্যান্ড সফরে গিয়েছিলেন প্রেমিকের সঙ্গে। আর সেখান থেকে ফিরেই সুখবর শোনালেন সন্দীপ্তা। বাঙালির বড় উৎসব দুর্গাপুজো আর কালীপুজো মিটলেই সন্দীপ্তা সেন ও হইচই-এর চিফ অপারেটিং অফিসার সৌম্য মুখোপাধ্যায় সাত পাকে বাঁধা পড়তে চলেছেন।
জানা গেছে আগামী ৭ ডিসেম্বর বিয়ে করছেন এই জুটি। তার আগে ২ ডিসেম্বর আংটি বদল করবেন তারা। আংটি বদলের দিন সন্দীপ্তাকে লহেঙ্গা পড়ে দেখা যাবে। আর বিয়ের দিন ফুশিয়া পিঙ্ক বেনারসি পরার ইচ্ছে রয়েছে সন্দীপ্তার তার সঙ্গে নাকি প্যাস্টেল পিঙ্ক শেরওয়ানি আর ধুতি পরবেন সৌম্য। এই জুটির চার হাত এক করার দায়িত্বে থাকবেন পুরোহিত নন্দিনী ভৌমিক। বলা যেতে পারে দুই পরিবারেই বিয়ের প্রস্তুতি একবারে তুঙ্গে।
বিয়ে বাড়িতে আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো খাওয়া দাওয়া। তবে সন্দীপ্তা-সৌম্যর বিয়েতে নাকি প্রাধান্য পাবে বাঙালি খাওয়া-দাওয়াই। কারণ দুজনের বাঙালি খাবার খেতে ভালোবাসেন। তাই মেনুতে থাকছে কড়াইশুটির পোলাও থেকে শুরু করে চিংড়ির মালাইকারি এবং কঁচি পাঁঠার মাংসতে জমে যাবে ভোজ। সঙ্গে কিছু ফিউশন আইটেমও থাকছে। তবে হানিমুন নিয়ে এখনও কিছু ভাবেনি এই জুটি। সন্দীপ্তা বললেন, আমরা দুজনেই বেড়াতে ভালোবাসি। তবে হানিমুনের পরিকল্পনা এখনও হয়নি। পাহাড় যাব না সমুদ্র, তা একটু সময় নিয়ে ভেবে দেখতে হবে।
.jpeg)
No comments:
Post a Comment