খেয়ে দেখুন সুস্বাদু ও মজাদার কোপরা পোলি
সুমিতা সান্যাল, ৩ অক্টোবর: কখনও তৈরি করেছেন বা খেয়েছেন কোপরা পোলি? আপনার উত্তর যদি না হয়, তাহলে আজ আমরা আপনার জন্য নিয়ে এসেছি এই সুস্বাদু ও মজাদার খাবারটি তৈরির প্রক্রিয়া। ট্রাই করে দেখুন।
উপকরণ -
২ কাপ গমের আটা,
১ চিমটি লবণ,
১ চা চামচ তেল,
২ কাপ কোপরা,গ্রেট করা,
২ কাপ গুড়,
১\৪ কাপ জল,
২ চা চামচ এলাচ গুঁড়ো,
প্রয়োজন মতো তেল বা ঘি, ভাজার জন্য ।
তৈরির প্রক্রিয়া -
একটি পাত্রে আটা এবং লবণ মিশিয়ে জল যোগ করে নরম করে মেখে নিন। এতে তেল মাখিয়ে ৩০ মিনিট ঢেকে রাখুন।
একটি প্যানে জল ও গুড় দিয়ে অল্প আঁচে রান্না করুন যতক্ষণ না গুড় গলে যায়। আঁচ বন্ধ করে গুড়ের জল ছেঁকে নিন।আবার একই প্যানে দিয়ে হালকা উথলে না ওঠা পর্যন্ত ফোটাতে থাকুন।
এতে গ্রেট করা কোপরা দিন এবং ঘন হওয়া পর্যন্ত রান্না করুন। জলের বেশিরভাগই যেন শুকিয়ে যায় খেয়াল রাখবেন। ঘন হওয়ার সাথে সাথে এলাচ গুঁড়ো মিশিয়ে নিন এবং আঁচ বন্ধ করুন। এবার নামিয়ে ঠান্ডা হতে দিন।
আটা থেকে ঢাকনাটি সরিয়ে এটি আরও একবার মাখুন এবং এটিকে ১২ ভাগ করে এগুলো থেকে বল তৈরি করুন। আটার বল মোটা ও গোলাকারে বেলে মাঝখানে ১ বড়ো চামচ কোপরার মিশ্রণ দিয়ে ধার বন্ধ করে পাতলা পরোটার মতো বেলে নিন।
একইভাবে প্রতিটি পোলি ভর্তি করে তৈরি করুন এবং মাঝারি আঁচে তেল বা ঘি দিয়ে পরোটার মতো ভেজে নিন। সুস্বাদু ও মজাদার কোপরা পোলি তৈরি হয়ে গেছে। এগুলিকে ঠাণ্ডা করে একটি পাত্রে ভরে রাখুন এবং এক সপ্তাহ ধরে খেতে থাকুন।

No comments:
Post a Comment