রাতের খাবারের মেনুতে রাখুন ছোলা-পালং
সুমিতা সান্যাল,১ নভেম্বর: রাতের খাবারে কি তৈরি করবেন ভাবছেন?তৈরি করে নিতে পারেন সুস্বাদু ছোলা-পালং।দেখে নিন তৈরির প্রক্রিয়া।
ছোলা ২ কাপ,সারারাত জলে ভিজিয়ে রাখুন,
পালং শাক ১\২ কেজি,পরিষ্কার করা,
লবঙ্গ ৩ টি,
গোটা গোলমরিচ ৪ টি,
দারুচিনি ২ টুকরো,
বড় এলাচ ১ টি,
ছোট এলাচ ২ টি,
তেজপাতা ১ টি,
চা পাতা ১ চা চামচ,
মাখন ১ টেবিল চামচ,
লবণ স্বাদ অনুযায়ী,
রসুন ১০ টি কোয়া,পেস্ট করা,
পেঁয়াজ ২ টি,কুচি করে কাটা,
টমেটো ৩ টি,কুচি করে কাটা,
কাঁচা লংকা ৪ টি,কুচি করে কাটা,
আদা পেস্ট ১\২ চা চামচ,
সরিষার তেল ৩ চা চামচ,
ধনে গুঁড়ো ২ চা চামচ,
কাশ্মীরি লংকার গুঁড়ো ১ চা চামচ,
জিরা ১ চা চামচ ।
তৈরির প্রক্রিয়া -
সারারাত ভিজিয়ে রাখা ছোলা নিয়ে কুকারে ১ কাপ চা পাতার জল,ছোট-বড় এলাচ, গোটা গোলমরিচ, দারুচিনি, তেজপাতা, রসুন ও লবণ মিশিয়ে কুকারে সেদ্ধ করুন।৫ থেকে ৬ টি শিস দিয়ে সেদ্ধ করুন এবং তারপর গ্যাস বন্ধ করুন।
এরপর ছোলা থেকে সব গোটা মশলা তুলে আলাদা করে রাখুন।মিক্সারে পালং শাক দিয়ে ভালো করে পিষে নিন।
একটি প্যান নিয়ে তাতে সরিষার তেল দিয়ে গরম করুন।এতে আদা পেস্ট ও রসুনের পেস্ট দিন।এরপরে পেঁয়াজ যোগ করুন এবং ২ মিনিট ভাজুন।এতে টমেটো এবং অন্যান্য মশলা দিয়ে আরও ২ মিনিট সব রান্না করুন।
মশলা সেদ্ধ হয়ে এলে এতে ছোলা ও পালং শাক দিয়ে দিন।তারপর ঢেকে ১০ মিনিট রান্না করুন।সবশেষে এতে মাখন দিন এবং গ্যাস বন্ধ করে দিন।ছোলা-পালং প্রস্তুত।গরম গরম পরিবেশন করুন।

No comments:
Post a Comment