কালীপুজোয় বিশেষ কিছু খেতে ইচ্ছে হলে বানিয়ে নিতে পারেন মাটন দো-পেঁয়াজা
সুমিতা সান্যাল,১ নভেম্বর: কালীপুজো উপলক্ষ্যে পরিবারের সবাই বিশেষ কিছু খেতে চাইছে?তাহলে আপনি তৈরি করে নিতে পারেন মাটন দো-পেঁয়াজা।কিভাবে রান্না করবেন দেখে নিন এবং তৈরি করে ফেলুন।
উপকরণ -
১ কেজি মাটন,টুকরো করে কাটা,
১\৪ কাপ ঘি,
১ টেবিল চামচ জিরা,
১ টি তেজপাতা,
৪ টি গোটা গোলমরিচ,
৪ টি লবঙ্গ,
১\২ চা চামচ ভাজা মেথি,
১ চা চামচ মৌরি,
১ চা চামচ আদা বাটা,
১ চা চামচ রসুন বাটা,
১ কাপ গ্রেট করা পেঁয়াজ,
১\২ কাপ দই,
১ চা চামচ গরম মশলা গুঁড়ো,
১\২ চা চামচ হলুদ গুঁড়ো,
১ চা চামচ ধনে গুঁড়ো,
১ চা চামচ লাল লংকার গুঁড়ো,
৩ টি লম্বা করে চেরা কাঁচা লংকা,
২ কাপ কুচি করে কাটা পেঁয়াজ,
২ টেবিল চামচ ধনেপাতা কুচি,
স্বাদ অনুযায়ী লবণ।
রান্নার পদ্ধতি -
একটি প্যানে ঘি গরম করে জিরা,তেজপাতা,গোলমরিচ,লবঙ্গ, মেথি এবং মৌরি দিন।যখন এগুলো ফুটতে শুরু করবে তখন এতে রসুন বাটা,আদা বাটা ও গ্রেট করা পেঁয়াজ দিন।এগুলো উচ্চ আঁচে ভাজুন যতক্ষণ না নরম হয়ে যায়।
এবার এতে মাটনের টুকরো যোগ করে আগুনের আঁচ বেশি রাখুন।মাটন উচ্চ আঁচে রান্না করুন যতক্ষণ না সেগুলো নরম হয়ে যায়।আঁচ কমিয়ে ঢেকে দিন এবং নরম না হওয়া পর্যন্ত রান্না হতে দিন।
এতে দই যোগ করুন।ক্রমাগত নাড়তে থাকুন যাতে দই এবং মশলা ভালোভাবে মিশে যায়।চর্বি আলাদা না হওয়া পর্যন্ত রান্না করুন।এরপর গরম মশলা গুঁড়ো,লবণ,হলুদ গুঁড়ো,ধনে গুঁড়ো এবং লাল লংকার গুঁড়ো দিন।
আঁচ বাড়ান।কাঁচা লংকা ও কাটা পেঁয়াজ দিন।একটানা নাড়তে নাড়তে মাঝারি আঁচে রান্না করুন,যতক্ষণ না তেল আলাদা হয়।পেঁয়াজ ক্রাঞ্চি থাকতে হবে।এরপর ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে গরম গরম উপভোগ করুন রুটি, পরোটা বা ভাতের সাথে।

No comments:
Post a Comment