ত্বক ও চুলের সৌন্দর্য ধরে রাখতে খান এই খাবার! - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 1 December 2023

ত্বক ও চুলের সৌন্দর্য ধরে রাখতে খান এই খাবার!

 










ত্বক ও চুলের সৌন্দর্য ধরে রাখতে খান এই খাবার!



প্রেসকার্ড নিউজ লাইফস্টাইল ডেস্ক-০১-ডিসেম্বর:

ত্বক ও চুলের সৌন্দর্য ধরে রাখতে কতজনই না কত কিছু করে থাকে। অনেকে নিয়ম করে পার্লারে যান আবার অনেকে ভরসা রাখেন প্রাকৃতিক উপাদানের উপরই।কারণ সব ধরনের প্রসাধনীতেই থাকে বিভিন্ন কেমিক্যাল। যা ত্বক ও চুলের জন্য হতে পারে ক্ষতিকর।তাই প্রাকৃতিক উপাদানের উপর রাখুন ভরসা।


 আবার কিছু খাবার আছে যেগুলো ত্বক ও চুলের জন্য খুবই উপকারী। আসুন জেনে নেই সেই ৫টি খাবারের সম্পর্কে যা ত্বক ও চুল ভালো রাখতে খাওয়ার পরামর্শ দেয় পুষ্টিবিদরা।


১)লেবুতে ভিটামিন সি থাকায় ত্বকের পাশাপাশি চুলও মসৃণ হয়। তাই প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে ভিটামিন সি গ্রহণ করা সবার জন্য জরুরি।

২)মাছে ভিটামিন ই ও উচ্চমানের প্রোটিন থাকে। যা চুল লম্বা করার পাশাপাশি নানা সমস্যা সমাধান করে।তাই মাছ রাখুন আপনার খাবার পাতে।

৩)গাজর উপকারী সবজি তা আমরা সবাই জানি।গাজরে থাকে অ্যান্টি অক্সিডেন্ট, ফাইবার ও ভিটামিন এ। যা ক্যান্সার প্রতিরোধের পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে ও ঠোঁটের রঙ গোলাপি করে।

৪)প্রতিদিন সকালে অথবা দুপুরের খাবারের আগে তালিকায় বাদাম রাখুন।এটি ত্বকের উজ্জ্বলতা পাশাপাশি চুলের ঘনত্ব বাড়ায়।

৫)শরীর সুস্থ রাখতে প্রতিদিন ৩-৪লিটার জল পান করা জরুরি। দৈনিক পর্যাপ্ত পরিমাণে জল পান করলে ত্বকের আর্দ্রতা বাড়ে ও উজ্জ্বল রাখে।



No comments:

Post a Comment

Post Top Ad