ওটস মাঞ্চুরিয়ান দিয়ে করতে পারেন ব্রেকফাস্ট বা সন্ধ্যার টিফিন - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 2 December 2023

ওটস মাঞ্চুরিয়ান দিয়ে করতে পারেন ব্রেকফাস্ট বা সন্ধ্যার টিফিন


ওটস মাঞ্চুরিয়ান দিয়ে করতে পারেন ব্রেকফাস্ট বা সন্ধ্যার টিফিন

সুমিতা সান্যাল,২ ডিসেম্বর: ওটস স্বাস্থ্যের জন্য খুবই ভালো একটি খাবার।এটি খাওয়াও যায় অনেক রকম স্বাদে।আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ওটস মাঞ্চুরিয়ান তৈরির প্রক্রিয়া।এটি তৈরি করে আপনি খেতে ও খাওয়াতে পারেন ব্রেকফাস্টে বা সন্ধ্যার টিফিনে।দুর্দান্ত স্বাদে ভরা এই খাবারটি দিয়ে আপনি করতে পারেন অতিথি আপ্যায়নও।আপনার বাড়ির লোক হোক বা অতিথি,প্রত্যেকেই দারুণ পছন্দ করবে এটি।তৈরির প্রক্রিয়া জেনে নিন।

উপকরণ -

ওটস ১ কাপ,

পেঁয়াজ ১ টি,কুচি করে কাটা,

ক্যাপসিকাম ১\২,কুচি করে কাটা,

আদা-রসুন বাটা ১\২ চা চামচ,

গাজর ১\২,কুচি করে কাটা, 

বাঁধাকপি ২ কাপ,কুচি করে কাটা,

ভিনিগার ১ চা চামচ,

চালের গুঁড়ো ১\২ কাপ,

সয়া সস ১ চা চামচ,

টমেটো সস ১\২ চা চামচ,

চিলি সস ১ চা চামচ,

কাঁচা লংকা ২ টি,কুচি করে কাটা,

লবণ স্বাদ অনুযায়ী,

তেল প্রয়োজন মতো।

তৈরির প্রক্রিয়া -

ওটস কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখুন।

একটি পাত্রে সব কাটা সবজিগুলো নিন।এতে চালের গুঁড়ো, লবণ এবং ওটস যোগ করুন।প্রস্তুত মিশ্রণ থেকে ছোট ছোট বল তৈরি করুন।খেয়াল রাখবেন বলগুলো যেন বেশি নরম না হয়।বেকিং ট্রেতে বলগুলি রাখুন এবং ৫-১০ মিনিট বেক করুন।

একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ ও আদা-রসুন বাটা দিয়ে  ভাজুন।এতে ভিনিগার ও সস যোগ করুন এবং কিছুক্ষণ রান্না করুন।তারপর কিছু জল ও মাঞ্চুরিয়ান বল যোগ করুন এবং কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিন।

ওটস মাঞ্চুরিয়ান পরিবেশনের জন্য প্রস্তুত।সকলে মিলে উপভোগ করুন ব্রেকফাস্টে বা সন্ধ্যার টিফিনে।

No comments:

Post a Comment

Post Top Ad