স্বাদে ও স্বাস্থ্যে কর্ন-ক্যাপসিকাম - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 2 March 2024

স্বাদে ও স্বাস্থ্যে কর্ন-ক্যাপসিকাম


স্বাদে ও স্বাস্থ্যে কর্ন-ক্যাপসিকাম

সুমিতা সান্যাল,২ মার্চ: আমরা প্রায়ই বিভিন্ন রকমের মুখরোচক খাবার তৈরি করে খেয়ে থাকি।কিন্তু সবসময় মনে রাখা উচিৎ এই খাবারগুলো যেন স্বাদ প্রদানের পাশাপাশি আমাদের স্বাস্থ্যেরও খেয়াল রাখে।এমনই একটি দুর্দান্ত খাবার তৈরির পদ্ধতি আজ নিয়ে এসেছি আপনাদের জন্য।দেখে নিন এবং তৈরি করে ফেলুন।

উপকরণ -

১ কাপ ফ্রেশ বা ফ্রোজেন কর্ন,

১ টি বড় ক্যাপসিকাম,কুচি করে কাটা,

১ টি বড় পেঁয়াজ,কুচি করে কাটা,

২ চা চামচ আদা-রসুন বাটা,

২ টি টমেটো,কুচি করে কাটা,

৭-৮ টি কাজু,দুধে ভিজিয়ে রেখে পেস্ট তৈরি করে নিন,

১ টেবিল চামচ ক্রিম বা ফ্রেশ ক্রিম,

১ চা চামচ কসুরি মেথি,

২ টি কাঁচা লংকা,লম্বা করে কাটা,

১\৪ চা চামচ হলুদ গুঁড়ো,

১\২ চা চামচ লাল লংকার গুঁড়ো,

১ চা চামচ ধনে গুঁড়ো, 

১\৪ চা চামচ জিরা গুঁড়ো,

২ চা চামচ ধনেপাতা কুচি,

২ চা চামচ তেল,

স্বাদ অনুযায়ী লবণ।

যেভাবে তৈরি করবেন -

একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ দিন এবং সোনালি বাদামী হওয়া পর্যন্ত ভাজুন।

এবার এতে কাঁচা লংকা এবং আদা-রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভাজুন।তারপর ক্যাপসিকাম যোগ করুন এবং ২ মিনিট রান্না করুন।এরপর কসুরি মেথি,হলুদ গুঁড়ো,ধনে গুঁড়ো,জিরা গুঁড়ো, লাল লংকার গুঁড়ো ও লবণ যোগ করুন এবং মেশান। 

এবার টমেটো যোগ করুন এবং তেল আলাদা হওয়া পর্যন্ত রান্না করুন।কর্ন দিয়ে ২ মিনিটের জন্য ভাজুন।তারপরে ১ কাপ জল এবং কাজু পেস্ট যোগ করুন এবং কর্ন সেদ্ধ না হওয়া পর্যন্ত কম আঁচে রান্না করুন প্রায় ১২-১৫ মিনিট।

এরপর ফ্রেশ ক্রিম এবং গরম মশলা গুঁড়ো মিশিয়ে অল্প আঁচে ২ মিনিট রান্না করুন।গ্যাস বন্ধ করুন এবং উপরে ধনেপাতা ও ক্রিম দিয়ে সাজিয়ে রুটি,নান বা ভাতের সাথে পরিবেশন করুন কর্ন-ক্যাপসিকাম ।

No comments:

Post a Comment

Post Top Ad