আমেরিকায় খুন দেবলীনার ঘনিষ্ঠ বন্ধু, প্রধানমন্ত্রী মোদী ও ভারতীয় দূতাবাসের কাছে সাহায্যের আবেদন অভিনেত্রীর
প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ০১ মার্চ: সাথ নিভানা সাথিয়া দিয়ে প্রতিটি ঘরে ঘরে নাম করা দেবলীনা ভট্টাচার্য টিভির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। কোনও না কোনও কারণে তিনি সবসময়ই খবরে থাকেন। দেবলীনা সোশ্যাল মিডিয়াতে খুব সক্রিয় এবং সামাজিক বিষয়ে তাঁর মতামত জানাতে ভোলেন না। কিন্তু এসবের মাঝেই অভিনেত্রীর ওপর নেমে এসেছে দুঃখের পাহাড়।
আসলে, দেবলীনার এক ঘনিষ্ঠ বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্রে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। এই বেদনাদায়ক ঘটনা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। দেবলিনা এক্স-এ একটি ট্যুইট করেছেন। এই টুইটে, দেবলীনা পুরো ঘটনা বর্ণনা করেছেন এবং দেশের প্রধানমন্ত্রী ও ভারতীয় দূতাবাসের কাছে সাহায্যের আবেদনও করেছেন।
প্রধানমন্ত্রী মোদীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন অভিনেত্রী
দেবলীনা তার পোস্টে লিখেছেন- 'মঙ্গলবার সন্ধ্যায় আমার বন্ধু অমরনাথ ঘোষকে ইউএসের সেইন্ট লুইস একাডেমি নেইবারহুডে কেউ গুলি করে খুন করেছে। তিনি তাঁর পরিবারের একমাত্র সন্তান ছিলেন। তাঁর মা মারা গেছেন ৩ বছর আগে। ছোটবেলায় তাঁর বাবা মারা যান।'
'খুনের কারণ ও কে বা কারা এ কাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। তাঁর পরিবারে তাঁর জন্য লড়াই করার মতো কেউ নেই, তাঁর কয়েকজন বন্ধু ছাড়া। তিনি কলকাতার বাসিন্দা। খুব ভালো নৃত্যশিল্পী ছিলেন এবং পিএইচডি করছিলেন। সন্ধ্যায় তিনি বেড়াতে বের হলে অজ্ঞাত কয়েকজন তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে।'
'যুক্তরাষ্ট্রে বসবাসরত কয়েকজন বন্ধু তাঁর দেহ নেওয়ার চেষ্টা করছেন কিন্তু কোনও আপডেট পাওয়া যায়নি। @IndianEmbassyUS অনুগ্রহ করে কিছু করুন। আমাদের তাঁর খুনের কারণ জানতে হবে।' এর সাথে, অভিনেত্রী জয় শঙ্কর প্রসাদ এবং প্রধানমন্ত্রী মোদীকেও ট্যাগ করেছেন।
এখন পর্যন্ত এ বিষয়ে পিএমও বা ভারতীয় দূতাবাস থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
টিভি থেকে দূরে দেবলীনা
দেবলীনা ভট্টাচার্য প্রায়শই সোশ্যাল মিডিয়াতে কোনও না কোনও বিষয়ে তাঁর মতামত প্রকাশ করেন। অনেক সময় তিনি তাঁর মতামতের জন্য ট্রোলডও হন। বর্তমানে টিভি থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী। তাঁকে শেষ দেখা গিয়েছিল বিগ বস ১৫-এ। এদিকে, গত বছর দেবলীনা বিয়ে করেন ফিটনেস কোচ শাহনওয়াজ হুসেনকে।


No comments:
Post a Comment