এই প্রথম! বাংলা সিরিয়ালে পা রাখছেন টলিউডের জনপ্রিয় এই নায়িকা
প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৪ জুলাই: ছোটপর্দায় প্রথমবার কাজ শুরু করতে চলেছেন 'X= প্রেম' খ্যাত অভিনেত্রী শ্রুতি দাস। সদ্যই নীরজ পান্ডে পরিচালিত 'খাকি- দ্য বেঙ্গল চ্যাপ্টার'- এর শুটিং শেষ করেছেন শ্রুতি। সূত্রের খবর, কয়েক দিনের মধ্যেই কালার্স বাংলায় নতুন কাজ শুরু করতে চলেছেন অভিনেত্রী। যদিও এই খবরকে এখনও চ্যানেল বা প্রযোজনা সংস্থা থেকে নিশ্চিত করেনি।
ছোটপর্দা থেকে বড়পর্দায় ডেবিউ করার উদাহরণ প্রচুর রয়েছে। কিন্তু সিনেমার জনপ্রিয় নায়িকা যখন বাংলা সিরিয়ালে পা রাখেন তাই ঘিরে হৈ চৈ পড়ে যায়। কারণ সিনেমা নায়ক-নায়িকারা বড়পর্দা ছেড়ে সোজা বাংলা সিরিয়ালে খুব কম কাজ করেছেন।
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'X= প্রেম' ছবি থেকে শ্রুতি সকলের নজরে এলেও 'ঘরে বাইরে আজ', 'নির্বাসিত' ছবিতেও অভিনয় করেছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে দেবালয় ভট্টাচার্য পরিচালিত 'বাদামী হায়নার কবলে' সেখানেও দেখা গিয়েছে অভিনেত্রীকে।
কিছুদিন আগে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির বোন দেবশ্রী ছোটপর্দায় পা রেখেছিলেন। এবার বাংলা সিনেমার এক জনপ্রিয় নায়িকা প্রথমবার পা রাখতে চলেছেন বাংলা সিরিয়ালে। কে তিনি?
তিনি হলেন ‘X= প্রেম’ খ্যাত অভিনেত্রী শ্রুতি দাস। কিছুদিন আগে নীরজ পান্ডে পরিচালিত ‘খাকি- দ্য বেঙ্গল চ্যাপ্টার’- এর শুটিং শেষ করেছেন অভিনেত্রী। এবার নাকি তিনি কাজ করবেন ছোটপর্দায়। কালার্স বাংলার হাত ধরেই ছোটপর্দায় পা রাখবেন অভিনেত্রী।
শোনা যাচ্ছে, কালার্স বাংলায় আসছে ১০০ দিনের একটি টেলি সিরিজ। আর এই নতুন প্রোজেক্টেই থাকবেন বড়পর্দার শ্রুতি দাস।
No comments:
Post a Comment