প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৩ অক্টোবর: শনিবার রাতে মুম্বাইয়ে গুলিবিদ্ধ হয়ে খুন হন বাবা সিদ্দিকী। বাবা সিদ্দিকী এনসিপি অজিত গোষ্ঠীর নেতা ছিলেন তথা প্রাক্তন মন্ত্রী। রাজনীতির পাশাপাশি মুম্বাইয়ে বসবাসরত বলিউড ও চলচ্চিত্র তারকাদের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। তাঁর খুনের পর, বলিউডে তার ঘনিষ্ঠরাও বাকরুদ্ধ। অনেক তারকা শুধু সমাজমাধ্যমে পোস্ট করেই তাঁদের দুঃখ প্রকাশ করেননি, যারা এটি করেছে তাদের শাস্তিও দাবী করেছেন।
হিন্দি এবং মারাঠি চলচ্চিত্র অভিনেতা রীতেশ দেশমুখ এই বিষয়ে এক্স-এ পোস্ট করেছেন। পোস্টে লেখা, 'বাবা সিদ্দিকী জির মৃত্যুতে আমি অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। আমার দুঃখ প্রকাশ করার ভাষা নেই। এই দুঃসময়ে পরিবার যেন সাহস পায়। যারা এই জঘন্য অপরাধের জন্ম দিয়েছে তাদের বিচারের কাঠগড়ায় আনতে হবে।'
উল্লেখ্য, শনিবার বাবা সিদ্দিকীর খুনের খবর শুনেই হাসপাতালে ছুটে যান সালমান খান, সঞ্জয় দত্ত, শিল্পা শেঠির মতো তারকারা।
অভিনেত্রী মাহি ভিজও সমাজমাধ্যমে লম্বা-চওড়া পোস্ট করেছেন। মাহি লিখেছেন, "আপনাকে আমরা সবসময় মনে রাখব। এখনও বিশ্বাস করতে পারছি না যিনি আমাদের রক্ষা করতেন, আদর করতেন। 'কোথায় তারা, ওরে আমার সন্তান তারা।' এই কথাগুলো আমরা আর কখনও শুনব না। সবচেয়ে দয়ালু বাবা। আমরা সবাই খুব সুরক্ষিত বোধ করতাম, জানি না এখন আমরা কীভাবে মুখোমুখি হব। অশ্রু ঝরছে।"
উল্লেখ্য, সন্দেহে করা হচ্ছে বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছেন তিনজন। শনিবার রাতে মুম্বাই পুলিশ দুজনকেও গ্রেফতারও করেছে। বাবা সিদ্দিকী অফিস থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। অতর্কিতে হামলাকারীরা হামলা করে। তাঁর বুকে ও পেটে গুলি লাগে। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি।
বাবা সিদ্দিকী দীর্ঘদিন কংগ্রেস নেতা ছিলেন। মুম্বাই থেকে একাধিকবার বিধায়ক হয়েছেন। নেতা হওয়ার পাশাপাশি তিনি বলিউডেও বেশ সক্রিয় ছিলেন। সালমান খান, শাহরুখ খানের মতো বড় তারকাদের সঙ্গে তাঁর ভালো বন্ধুত্ব ছিল। বাবা সিদ্দিকী প্রতি বছর রমজান মাসে ইফতার পার্টি দিতেন। বড় তারকা থেকে শুরু করে বলিউডের প্রায় প্রতিটি ব্যক্তিত্বই এই ইফতার পার্টিতে অংশ নেন। এমনই একটি পার্টিতে সালমান খান এবং শাহরুখ খানের মধ্যে মনোমালিন্য শেষ করার চেষ্টা করেছিলেন বাবা সিদ্দিকী। দুই সুপারস্টারই সে সময় একে অপরকে সালাম করেন এবং জড়িয়ে ধরেন।



No comments:
Post a Comment