ধ-র্ষিতা গৃবধূর ঝুলন্ত দেহ উদ্ধার! গ্ৰেফতার কলকাতা পুলিশের গাড়ি চালক, জালে স্বামী-সহ তৃণমূল পঞ্চায়েত সদস্যাও - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 13 October 2024

ধ-র্ষিতা গৃবধূর ঝুলন্ত দেহ উদ্ধার! গ্ৰেফতার কলকাতা পুলিশের গাড়ি চালক, জালে স্বামী-সহ তৃণমূল পঞ্চায়েত সদস্যাও


নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১৩ অক্টোবর: ধর্ষিতা গৃবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, গ্রেফতার কলকাতা পুলিশের গাড়িচালক এবং তাঁর স্ত্রী তথা তৃণমূলের পঞ্চায়েত সদস্যা সহ ৩ জন। অভিযুক্ত গাড়িচালকের নাম জয়ন্ত বিশ্বাস। 


ঘটনার সূত্রপাত প্রায় মাস দেড়েক আগে। ধর্ষণ হওয়ার পর থানার দ্বারস্থ হন গৃহবধূ এবং এই বিষয়ে লিখিত অভিযোগও করেছিলেন। এদিকে ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত কলকাতা পুলিশের গাড়িচালক জয়ন্ত বিশ্বাস। ধর্ষণের সেই ঘটনার প্রায় দেড় মাস বাদে শুক্রবার মাঝ রাতে উদ্ধার হয় নিগৃহীতা গৃহবধূর ঝুলন্ত দেহ। উত্তর ২৪ পরগনা জেলার, হাবড়া এলাকার এই ঘটনায় ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সমস্ত ঘটনায় পুলিশের তরফে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় মৃতার ভাই হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, তাঁর বোনকে চক্রান্ত করে খুন করা হয়েছে। আর তাতে যুক্ত রয়েছে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত জয়ন্ত বিশ্বাস ও তাঁর পঞ্চায়েত সদস্যা স্ত্রী সঞ্চিতা বিশ্বাস এবং মৃতার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন। তারাই তাঁর বোনকে প্রাণে মেরে ঝুলিয়ে দিয়েছে। তদন্তে নেমে শনিবার রাতে পুলিশ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত জয়ন্ত বিশ্বাসকে গ্রেফতার করেছে। এর পাশাপাশি গৃহবধূকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে জয়ন্তর স্ত্রী তথা তৃণমূলের পঞ্চায়েত সদস্যা সঞ্চিতা বিশ্বাস ও মৃতার স্বামীকে।


রবিবার হাবড়া থানার তরফে তিনজন ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে বারাসত আদালতে তোলা হয়েছে।


প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় এখনও উত্তাল রাজ্য। কিন্তু তারপরেও কিছুতেই যেন নারী নির্যাতনের ঘটনা থামার নাম নেই। শিশু থেকে শুরু করে গৃহবধূ, একের পর এক নির্যাতনের খবর উঠে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে।

No comments:

Post a Comment

Post Top Ad