বলিউড নায়িকাদের ফিট থাকার কৌশল - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 3 October 2024

বলিউড নায়িকাদের ফিট থাকার কৌশল

 


প্রদীপ ভট্টাচার্য
, কলকাতা, ৩ অক্টোবর: শরীর সুস্থ রাখতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে জীবনধারার পরিবর্তনের বিকল্প নেই। সঠিক খাদ্যাভ্যাস ও শরীরচর্চার পাশাপাশি ফিট থাকতে প্রচুর পরিমাণে জল পান করা জরুরী। শুধু জল পান করতে না চাইলে পান করুন ডিটক্স ওয়াটার। শরীরের জন্য খুবই উপকারী এই পানীয়, যা তৈরি করা হয় বিভিন্ন ভেষজ, ফল ও সবজি দিয়ে। ডিটক্স ওয়াটার স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি ক্ষুধা নিয়ন্ত্রণ করে। যার ফলে দ্রুত ওজন কমানো যায়। এখন জেনে নেওয়া যাক বলিউড নায়িকাদের মধ্যে কে কোন পানীয় পান করেন ফিট থাকতে। 


তাপসী পান্নু: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। তার অভিনয় ও সৌন্দর্যে মুগ্ধ অনেকেই। ফিট থাকতে এই অভিনেত্রী পান করেন এক বিশেষ পানীয়। যা তৈরি করা হয় আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার, মেথি, হলুদ ও আদা দিয়ে। ফ্যাট বার্নিংয়ের পাওয়ার হাউস হলো এই পানীয়।


শিল্পা শেঠি: আপনি কখনো সিসিএফ পানীয় সম্পর্কে শুনেছেন? এটি একটি ডিটক্স পানীয়। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠির মেদহীন শরীর দেখে সবাই মুগ্ধ থাকেন। এই অভিনেত্রী তার ফিটনেস ধরে রাখতে পান করে এই সিসিএফ পানীয়। ক্যারাম-জিরা-মৌরি দিয়ে তৈরি করা হয় এই ডিটক্স ওয়াটার। এসব মসলায় থাকা পুষ্টিগুণ শারীরিক বিভিন্ন সমস্যার সমাধান করে এবং ওজন নিয়ন্ত্রণের সাহায্য করে। এছাড়া এটি ত্বক ও হজম সংক্রান্ত বিভিন্ন সমস্যাও দূর করে।


ভূমি পেটনেকার: এক সময় অতিরিক্ত ওজনে ভুগছিলেন এই অভিনেত্রী। বলিউডে অতিরিক্ত ওজন নিয়ে আবির্ভূত হলেও পরবর্তী সময়ে তিনি দেখিয়ে দিয়েছেন যে, ওজন কমানো কোন ব্যাপারই নয়। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন সঠিক খাদ্যাভ্যাস ও শরীরচর্চার পাশাপাশি ওজন কমাতে সাহায্য করে ডিটক্স ওয়াটার। যা তিনি তৈরি করেন শসা, পুদিনা পাতা ও লেবু দিয়ে।


সারা আলি খান: অতিরিক্ত ওজন কমিয়ে তবেই বলিউডে পা রাখেন বিখ্যাত অভিনেত্রী সারা আলি খান। এই অভিনেত্রী ওজন নিয়ন্ত্রণে রাখতে ফ্যাট বার্নিং নামক এক পানীয় পান করেন। যা তিনি তৈরি করেন কাঁচা হলুদ, পালং শাক ও হালকা গরম জল দিয়ে। তিনি সকালে ঘুম থেকে উঠে এক চামচ আপেল সিডার ভিনেগারের সঙ্গে হালকা গরম জল মিশিয়ে পান করেন।

No comments:

Post a Comment

Post Top Ad