সুমিতা সান্যাল,১৩ অক্টোবর: পাঁউরুটি প্রাতঃরাশে সবচেয়ে বেশি খাওয়া হয়।পাঁউরুটির সাহায্যে আপনি সহজেই রোল, স্যান্ডউইচ,ব্রেড পকোড়া,রাস্ক বা গার্লিক ব্রেডের মতো অনেক খাবার তৈরি করতে পারেন।কিন্তু কখনও কি মিল্কি ব্রেড-এর স্বাদ চেখে দেখেছেন?আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মিল্কি ব্রেড তৈরির প্রণালী।এটি দুধ এবং পাঁউরুটি দিয়ে তৈরি একটি খুব সুস্বাদু এবং চমৎকার মিষ্টি খাবার।ছোট থেকে বড়ো সকলেই এর স্বাদ পছন্দ করবে।এটিও খুব সহজেই তৈরি করা যায়।চলুন জেনে নেই কিভাবে তৈরি করবেন।
উপাদান -
২ স্লাইস ব্রেড,
২ কাপ দুধ,
২ টেবিল চামচ মাখন,
২ চা চামচ কাস্টার্ড পাউডার,
১ চা চামচ টুটি-ফ্রুটি,
৪ টি পুদিনা পাতা,
স্বাদ অনুযায়ী চিনি।
কিভাবে বানাবেন -
প্রথমে একটি প্যানে মাখন গলিয়ে নিন।তারপর এই গরম প্যানের উপর ব্রেড স্লাইসগুলি রাখুন এবং সেগুলিকে উভয় দিক থেকে বেক করুন।এরপরে ব্রেড স্লাইস দুটি একে অপরের উপরে রেখে তার ওপর ১ কাপ দুধ ঢেলে ভালো করে ভিজিয়ে রাখুন ও এটি কমপক্ষে ৫-৬ মিনিট রান্না করুন।তারপর এতে স্বাদ অনুযায়ী চিনি মিশিয়ে ভালো করে রান্না করুন।
এরপর একটি পাত্রে কাস্টার্ড পাউডার ও ১\২ কাপ দুধ দিন।দুটোই ভালো করে মিশিয়ে রুটির প্যানে দিন।এই মিশ্রণটি দুধ ঘন হওয়া পর্যন্ত রান্না করুন।সুস্বাদু মিল্কি ব্রেড তৈরি।একটি প্লেটে তুলে নিয়ে টুটি-ফ্রুটি ও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

No comments:
Post a Comment