সুমিতা সান্যাল,১৩ অক্টোবর: মেথিপাতা দিয়ে অনেক রকমের খাবার তৈরি করে খাওয়া যায়।এবার আপনাদের জন্য নিয়ে এসেছি মেথি-মালাই,যা সবাই খেতে পছন্দ করবে।চলুন তাহলে তৈরির পদ্ধতি জেনে নেওয়া যাক।
উপাদান -
৫০০ গ্রাম মেথিপাতা,
২৫০ গ্রাম মটরশুঁটি,
৫ টেবিল চামচ ক্রিম,
৪ টি কাঁচা লংকা,
৫০ গ্রাম মাওয়া,
২ টি টমেটো,কুচি করে কাটা,
১ টেবিল চামচ চিনি,
১ বাটি পালং শাক,কুচি করে কাটা,
২৫০ গ্রাম কাজু,
৫০ গ্রাম ক্যান্টালুপ কার্নেল,
৪ টি লবঙ্গ,
৫ টি এলাচ,
৬ টি গোটা গোলমরিচ,
১\২ চা চামচ হলুদ গুঁড়ো,
২ টি তেজপাতা,
১ চা চামচ আদা-রসুন বাটা,
১ কাপ দুধ,
স্বাদ অনুযায়ী লবণ,
প্রয়োজন মতো তেল।
তৈরির পদ্ধতি -
মেথিপাতা এবং মটরশুঁটি সেদ্ধ করে ঠান্ডা করার জন্য একপাশে রাখুন।একটি মিক্সারে ক্যান্টালুপ কার্নেল এবং কাজুবাদাম পিষে নিন।
একটি প্যানে তেল দিন এবং লবঙ্গ,এলাচ,গোলমরিচ, তেজপাতা ও আদা-রসুন বাটা দিয়ে ভেজে নিন।এতে মাওয়া যোগ করে ভালো করে মেশান।১ গ্লাস জল, ক্যান্টালুপ-কাজুর পেস্ট এবং দুধ যোগ করে মেশান।মিশ্রণটি ভালোভাবে ফুটে উঠলে স্বাদ অনুযায়ী লবণ দিন, তারপর ২৫-৩০ মিনিট মৃদু আঁচে রান্না করুন।কাজু গ্রেভি প্রস্তুত।
জল থেকে মটরশুঁটি ও মেথিপাতা বের করে ছেঁকে কাজুর গ্রেভিতে দিয়ে দিন।হলুদ গুঁড়ো,পালং শাক,কাঁচা লংকা ও টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে ৫-৭ মিনিট রান্না করে ৩ চামচ ক্রিম যোগ করুন।নামিয়ে একটি প্লেটে রেখে উপরে ক্রিম দিয়ে সাজিয়ে নিন।সুস্বাদু মেথি-মালাই তৈরি।মজা করে খান।

No comments:
Post a Comment