প্রেসকার্ড নিউজ ন্যাশনাল ডেস্ক, ১৭ অক্টোবর: করভা চৌথের কেনাকাটার জন্য টাকা না দেওয়ায় স্বামীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বেরেলিতে। জানা গিয়েছে, করভা চৌথের কেনাকাটার জন্য স্বামীর কাছে ৫০ হাজার টাকা দাবী করেছিলেন ওই মহিলা। কেনাকাটার জন্য এত টাকা শুনে অবাক হন স্বামীও। তিনি তা দিতে অস্বীকার করেন। আর এখানেই বাঁধে গণ্ডগোল, স্বামী টাকা দিতে অস্বীকার করলে স্ত্রী তেলেবেগুনে জ্বলে ওঠেন এবং মেজাজ হারিয়ে ইট দিয়ে মেরে স্বামীর মাথা ফাটিয়ে দেন বলে অভিযোগ। আহত স্বামী রাতে জেলা হাসপাতালে পৌঁছে চিকিৎসা নেন। স্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবীতে গভীর রাতে ইজ্জতনগর থানায় অভিযোগ দায়ের করেছেন স্বামী।
আহলাদপুরের বাসিন্দা হরিশ কুমার তাঁর স্ত্রীর বিরুদ্ধে ইজ্জতনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিন বছর আগে দ্বিতীয় বিয়ে করেন তিনি। গত মঙ্গলবার যখন তিনি বাড়িতে আসেন, তখন তার স্ত্রী ৫০ হাজার টাকা চেয়েছিলেন করভা চৌথের কেনাকাটার জন্য। স্ত্রীর একথা শুনে অবাক হন তিনি, জানান তাঁর কাছে ৫০ হাজার টাকা নেই এবং তিনি টাকা দিতে অস্বীকার করেন। এরপরেই দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এমনকি বিবাদ হাতাহাতি পর্যন্ত গড়ায়।
এখানেই শেষ নয়, কিছুক্ষণের মধ্যেই স্ত্রী মেজাজ হারিয়ে ইট দিয়ে আঘাত করে স্বামীর মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। এতে তিনি গুরুতর আঘাত পান। রাতেই আহত অবস্থায় হরিশ জেলা হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছান। তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এরপর ইজ্জতনগর থানায় অভিযোগ দায়ের করেন হরিশ। স্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানান তিনি। বর্তমানে পুলিশ মামলাটির তদন্ত করছে।

No comments:
Post a Comment